ঢাকা ০২:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

চট্টগ্রামে করোনায় আরও একজনের মৃত্যু

চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। শনিবার (১২ জুলাই) চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মারা যাওয়া ব্যক্তির নাম জয়নাল আবেদীন সিদ্দিক (৫০)। তিনি চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বাসিন্দা। জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন জানান, জয়নাল আবেদীন ডায়াবেটিস, নিউমোনিয়া ও তীব্র শ্বাসকষ্টে ভুগছিলেন। কোভিডে সংক্রমিত হওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হয়। গত ৪ জুন থেকে এক হিসেবে চট্টগ্রামে করোনায় এটি অষ্টম মৃত্যু। মারা যাওয়া আটজনের মধ্যে তিনজন নগর এলাকার, চারজন বিভিন্ন উপজেলার এবং একজন নোয়াখালীর বাসিন্দা।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে গত ২৪ ঘণ্টায় নতুন করে কেউ করোনায় আক্রান্ত হয়নি বলে উল্লেখ করা হয়। জুনের এখন পর্যন্ত ১৯৩ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ১৭২ জন নগরের বাসিন্দা, বাকিরা উপজেলার।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অর্থমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ

চট্টগ্রামে করোনায় আরও একজনের মৃত্যু

আপডেট সময় ১০:২১:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫