ঢাকা ০১:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চাঁদকুঠির ডাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি

বিশ্ব পরিবেশ দিবস প্লাস্টিক দূষণ সমাধানে সামিল হই সকলে, ‘গাছ লাগিয়ে যত্ন করি সুস্থ প্রজন্মের দেশ গড়ি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বদরগঞ্জ উপজেলার চাঁদ কুঠির ডাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করেছে প্রতিষ্ঠানটি।

সোমবার ৩০ জুন দুপুরে পৌর শহরের চাঁদ কুঠির ডাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয় জলবায়ু পরিবর্তনে সচেতনতা বিষয়ক কর্মসূচি’র অংশ হিসেবে বৃক্ষ রোপন কর্মসূচির আয়োজন করা হয়। বৃক্ষ রোপন আয়োজন উপলক্ষে চাঁদ কুঠির ডাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে আম ,নিম,আমরা,জলপাই গাছসহ বিভিন্ন প্রজাতির ফলজ,বনজ ও ওষুধি গাছের চারা রোপণ করা হয়। পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচি। এ সময় উপস্থিত ছিলেন চাঁদ কুঠির ডাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ ছালেমা খাতুন (চিনু),সহকারী শিক্ষক ওবাইদুল হক, লাইজু লোহানী,সহকারী শিক্ষিকা মীনা রানী সরকারসহ অন্যান্য শিক্ষক উপস্থিত থেকে সচেতনতামূলক বক্তব্য রাখেন।

বৃক্ষরোপণ শেষে চাঁদকুঠির ডাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ ছালেমা খাতুন (চিনু) বলেন, “বাংলাদেশসহ বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব এখন স্পষ্ট। পরিবেশ রক্ষায় আমাদের সবাইকে সচেতন হতে হবে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন,পরিবেশবান্ধব উদ্যোগকে গুরুত্ব দিতে হবে। জাতে ভবিষ্যত প্রজন্মের জন্য বসবাসযোগ্য পৃথিবী গড়তে বৃক্ষরোপণের বিকল্প নেই। আজকের এই ক্ষুদ্র প্রচেষ্টাই আগামীতে বড় পরিবর্তনের পথ দেখাবে। তিনি আরোও বলেন, সকলের সচেতনতা ও ঐক্যবদ্ধ অবস্থানে পরিবেশ রক্ষা করা এখন একান্ত জরুরী। এসময় প্লাস্টিক ব্যবহার ও দূষণ রোধে সকলকে আরো সচেতন হওয়া ও জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে রক্ষা পেতে বেশি বেশি ফলজ,বনজ ও ওষুধি গাছ লাগানোর আহবান জানান তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চাঁদকুঠির ডাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি

আপডেট সময় ০৭:২৮:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫