ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন? বিভাগীয় শাস্তির পরও ভোলার ভূমি শাখায় সার্ভেয়ার আসাদুল্যাহর বিতর্কিত প্রত্যাবর্তন বাংলাদেশি নাগরিকদের ফ্ল্যাট বরাদ্দ দেবে গৃহায়ন কর্তৃপক্ষ ফেসবুকে সন্দেহজনক বিজয় দিবস পোস্ট ও জয় বাংলা লিখে বিমান কর্মকর্তা বরখাস্ত অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন

প্রায় ২৮৩ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে তিতাস গ্যাস

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ সরকারের অনুকূলে প্রায় ২৮৩ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। প্রতিটি শেয়ারের ইস্যু মূল্য ১০ টাকা।

কোম্পানিটির কর্তৃপক্ষের দেওয়া তথ্যের ভিত্তিতে রোববার (২৯ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য জানানো হয়েছে।

ডিএসই-কে পাঠানো এক বিবৃতিতে কোম্পানিটি জানিয়েছে, ২৮২ কোটি ৭৪ লাখ ৭৪ হাজার ৬৯৫ টাকা শেয়ার মানি ডিপোজিটকে ২৮ কোটি ২৭ লাখ ৪৭ হাজার ৪৬৯টি নন-কিউমুলেটিভ প্রেফারেন্স শেয়ারে রূপান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে পরিচালনা পর্ষদ সভায়।

এই শেয়ারগুলো সরকারের (অর্থ মন্ত্রণালয়ের আর্থিক বিভাগ) অনুকূলে ইস্যু করা হবে। প্রতিটি শেয়ারের ফেসভ্যালু ও ইস্যু মূল্য ১০ টাকা।

নন-কিউমুলেটিভ প্রেফারেন্স শেয়ার সাধারণ শেয়ারের তুলনায় কম ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত হয়, বিশেষ করে যখন তা সরকারকে ইস্যু করা হয়। এটি মূলত সরকারের পক্ষ থেকে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে বিনিয়োগ করা অর্থকে শেয়ারে রূপান্তরের একটি উদ্যোগ।

কোম্পানিটির সর্বশেষ প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি ২০২৪-২৫ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (২০২৪ সালের জুলাই থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত) তিতাস গ্যাসের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৯ টাকা ৫৮ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে শেয়ার প্রতি ১ টাকা ৬৭ পয়সা লোকসান হয়।

এদিকে সর্বশেষ ২০২৩-২৪ হিসাব বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। এই লভ্যাংশ দিলেও হিসাব বছরটিতে তিতাস গ্যাস শেয়ারপ্রতি ৭ টাকা ৫২ পয়সা লোকসান করে।

কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৯৮ কোটি ৯২ লাখ ২১ হাজার ৮৩১টি। এর মধ্যে ৭৫ শতাংশ আছে সরকারের কাছে। বাকি শেয়ারর মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের কাছে আছে ১০ দশমিক শূন্য ৮ শতাংশ। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৪ দশমিক ৮৯ শতাংশ এবং বিদেশিদের কাছে দশমিক শূন্য ৩ শতাংশ শেয়ার আছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন?

প্রায় ২৮৩ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে তিতাস গ্যাস

আপডেট সময় ১১:৩৩:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫