ঢাকা ০৭:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন? বিভাগীয় শাস্তির পরও ভোলার ভূমি শাখায় সার্ভেয়ার আসাদুল্যাহর বিতর্কিত প্রত্যাবর্তন বাংলাদেশি নাগরিকদের ফ্ল্যাট বরাদ্দ দেবে গৃহায়ন কর্তৃপক্ষ ফেসবুকে সন্দেহজনক বিজয় দিবস পোস্ট ও জয় বাংলা লিখে বিমান কর্মকর্তা বরখাস্ত অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন

২১ নন-ক্যাডারকে ক্যাডার পদে চাকরি, অনুসন্ধান করবে দুদক

২৯তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশের প্রায় ১৩ মাস পর নন-ক্যাডারে উত্তীর্ণ ২১ জনকে নিয়মবহির্ভূত ক্যাডারভুক্ত করে নিয়োগের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (২৬ জুন) দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি বলেন, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার করে ২৯তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ ও গেজেট বিজ্ঞপ্তির প্রায় ১৩ মাস পর নিয়মবহির্ভূতভাবে নন-ক্যাডার সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের বিভিন্ন ক্যাডার পদে সুপারিশ ও নিয়োগের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। নিয়োগপ্রাপ্ত ২১ জনের মধ্যে প্রশাসন ক্যাডারের ৫ জন, আনসার ক্যাডারে একজন, শুল্ক ও আবগারি ক্যাডারে চারজন, ইকোনমিক ক্যাডারে দুইজন, পরিবার পরিকল্পনায় দুইজন, পররাষ্ট্র ক্যাডারে একজন, পুলিশ ক্যাডারে দুইজন, কর ক্যাডারে তিনজন ও সাধারণ শিক্ষা ক্যাডারে একজন রয়েছেন।

দুদক সূত্রে জানা যায়, ২৯তম বিসিএস (বাংলাদেশ সিভিল সার্ভিস) পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশের দীর্ঘ ১৩ মাস পর পিএসসি কর্তৃক নন-ক্যাডার পদে একদল প্রার্থীকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়। এটি প্রশাসনিক ও আইনি দিক থেকে নিয়মবহির্ভূত ও বিতর্কিত পদক্ষেপ হিসেবে সমালোচিত হয়।

২৯তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ২০০৮ সালে অনুষ্ঠিত হয়। চূড়ান্ত ফলাফল প্রকাশ পায় ২০১১ সালের মার্চ মাসে। তবে বিস্ময়করভাবে ১৩ মাস পরে ২০১২ সালের মাঝামাঝি সময়ে পিএসসি অতিরিক্ত কিছু প্রার্থীকে নন-ক্যাডার পদে নিয়োগের জন্য সুপারিশ করে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন?

২১ নন-ক্যাডারকে ক্যাডার পদে চাকরি, অনুসন্ধান করবে দুদক

আপডেট সময় ০৭:২৩:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫