ঢাকা ০৬:২২ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মহেশখালীতে অস্ত্র তৈরির কারখানার সন্ধান, সরঞ্জামসহ আটক ১ খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার বাদী কাশেম মারা গেছেন সন্ত্রাস নির্মূলে পুলিশকে আরো কার্যকর ভূমিকা রাখতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী হোসেনপুরে কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন উদ্বোধন বাংলাদেশের দ্বিতীয় ক্রান্তিকালে হাল ধরেছেন প্রধানমন্ত্রী: মঈন খান মূল্যবোধভিত্তিক পেশাদারিত্ব প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার মহাপরিচালক বিদ্যুৎ ও গ্যাসের সংকট উত্তরাধিকারসূত্রে পাওয়া, কাটাতে সময় লাগবে: অর্থমন্ত্রী সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪ বরগুনার নলটোনায় মাহফুজ চেয়ারম্যানের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প চাঁদা না দেওয়ায় নারী উদ্যোক্তার ফসল কাটার অভিযোগ থানায়

পরীক্ষার হলে শিক্ষার্থীরা, সন্তানের অপেক্ষায় বাইরে অভিভাবকরা

আজ থেকে শুরু হয়েছে ২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। সকাল ১০টায় বাংলা প্রথম পত্রের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয় এ বছরের লিখিত অংশ, যা চলবে আগামী ১০ আগস্ট পর্যন্ত। সন্তানদের পরীক্ষার হলে পৌঁছে দিয়ে বাইরে সড়কে বসে অপেক্ষা করছেন অভিভাবকরা।
বৃহস্পতিবার (২৬ জুন) রাজধানীর মোহাম্মদপুরের নূরজাহান রোডে অবস্থিত ঢাকা স্টেট কলেজের সামনে সকাল থেকেই ভিড় দেখা গেছে।

সকাল ৯টা থেকে পরীক্ষার্থীরা কেন্দ্রে আসতে শুরু করেন। কারও সঙ্গে বাবা, কারও সঙ্গে মা, আবার কেউ এসেছেন মা–বাবা দুজনকে সঙ্গে নিয়ে। সকাল ১০টায় ঘন্টা বাজিয়ে শুরু হয় পরীক্ষা।অনেক অভিভাবককে ছাতা, হাতপাখা কিংবা পানির বোতলসহ দেখা যায়। কেউ কেউ খাতা-কলম নিয়ে বসে সময় কাটাচ্ছেন।
আবুল হোসেন নামে এক অভিভাবক ঢাকা পোস্টকে বলেন, আমার ছেলে পরীক্ষা দিচ্ছে। আমি সাড়ে ৯টায় এসে পৌঁছেছি, ওকে নিয়ে বাসায় ফিরে যাব।
এই কেন্দ্রটিতে ঢাকা উদ্যান সরকারি কলেজ, কিশলয় উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়, লালমাটিয়া হাউজিং সোসাইটি স্কুল অ্যান্ড কলেজ, বাদশাহ ফয়সাল ইন্সটিটিউট, আলহাজ মকবুল হোসেন কলেজ ও লালমাটিয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন।

এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ১২ লাখ ৫১ হাজার ১১১ জন। এর মধ্যে সাধারণ ৯টি বোর্ডের অধীনে পরীক্ষার্থী ১০ লাখ ৫৫ হাজার ৪৩৭ জন, মাদ্রাসা বোর্ডের (আলিম) অধীনে ৮৬ হাজার ৩০২ জন এবং কারিগরি বোর্ডের পরীক্ষার্থী ১ লাখ ৯ হাজার ৩৭২ জন।

মোট ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে এ বছর পরীক্ষা হচ্ছে। গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী কমেছে ৮১ হাজার ৮৮২ জন। ২০২৪ সালে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৩ লাখ ৩২ হাজার ৯৯৩ জন। পরীক্ষা শেষে ব্যবহারিক পরীক্ষা শুরু হবে ১১ আগস্ট থেকে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মহেশখালীতে অস্ত্র তৈরির কারখানার সন্ধান, সরঞ্জামসহ আটক ১

পরীক্ষার হলে শিক্ষার্থীরা, সন্তানের অপেক্ষায় বাইরে অভিভাবকরা

আপডেট সময় ১০:৩৮:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫