ঢাকা ০৬:৫৭ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আওয়ামী আমলে ভারতের সঙ্গে স্বামী-স্ত্রীর মতো সম্পর্ক ছিল: রাশেদ খান মহেশখালীতে অস্ত্র তৈরির কারখানার সন্ধান, সরঞ্জামসহ আটক ১ খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার বাদী কাশেম মারা গেছেন সন্ত্রাস নির্মূলে পুলিশকে আরো কার্যকর ভূমিকা রাখতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী হোসেনপুরে কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন উদ্বোধন বাংলাদেশের দ্বিতীয় ক্রান্তিকালে হাল ধরেছেন প্রধানমন্ত্রী: মঈন খান মূল্যবোধভিত্তিক পেশাদারিত্ব প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার মহাপরিচালক বিদ্যুৎ ও গ্যাসের সংকট উত্তরাধিকারসূত্রে পাওয়া, কাটাতে সময় লাগবে: অর্থমন্ত্রী সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪ বরগুনার নলটোনায় মাহফুজ চেয়ারম্যানের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প

সাবেক সিইসিকে হেনস্তা : স্বেচ্ছাসেবক দল নেতা হানিফ আটক

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাকে হেনস্তা ও শারীরিকভাবে লাঞ্ছনার ঘটনায় জড়িত সবাইকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আইন লঙ্ঘন করে মব সৃষ্টির এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। ইতোমধ্যে সেনাবাহিনীর একটি দল অভিযুক্ত উত্তরা পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হানিফ মিয়াকে আটক করেছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
সোমবার (২৩ জুন) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) মহিদুল ইসলাম ঢাকা পোস্টকে এসব তথ্য জানান।

তিনি বলেন, সাবেক সিইসি নুরুল হুদাকে আটকের সময় মব সৃষ্টি ও হেনস্তার ঘটনায় রাতেই উত্তরা পশ্চিম থানায় পুলিশের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে রাতেই গ্রেপ্তার নুরুল হুদাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
মব সৃষ্টি করে নুরুল হুদাকে হেনস্তার ঘটনায় অভিযুক্ত সবাই শনাক্ত এবং তাদের গ্রেপ্তারে অভিযান চলছে উল্লেখ করে ডিসি মহিদুল ইসলাম বলেন, সেনাবাহিনীর একটি দল উত্তরা পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হানিফ মিয়াকে আটক করে থানায় জানিয়েছে। অন্য জড়িত সবাইকে গ্রেপ্তার করা হবে। অভিযান চলছে।
উল্লেখ্য, রোববার সাবেক সিইসি কে এম নুরুল হুদাকে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতিতেই একদল মব তাকে নানাভাবে লাঞ্ছিত করে। তাকে শারীরিকভাবেও হেনস্তা করা হয়। ঘটনার সময়ের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হলে এটি নিয়ে সমালোচনার ঝড় ওঠে।

এই সমালোচনার মধ্যে সোমবার স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের বলেন, সাবেক সিইসি নুরুল হুদাকে আটকের সময় যেভাবে মব জাস্টিস করা হয়েছে, তা কাম্য নয়। এ ধরনের ঘটনা যাতে আর পুনরায় না ঘটে সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

একই দিন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানও এ ঘটনায় নিন্দা জানান। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও এই ‘মব ভায়োলেন্সে’ জড়িতদের শাস্তি দাবি করেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানান, এ ঘটনায় দলের কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আওয়ামী আমলে ভারতের সঙ্গে স্বামী-স্ত্রীর মতো সম্পর্ক ছিল: রাশেদ খান

সাবেক সিইসিকে হেনস্তা : স্বেচ্ছাসেবক দল নেতা হানিফ আটক

আপডেট সময় ১১:০৪:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫