ঢাকা ০৬:৫৭ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আওয়ামী আমলে ভারতের সঙ্গে স্বামী-স্ত্রীর মতো সম্পর্ক ছিল: রাশেদ খান মহেশখালীতে অস্ত্র তৈরির কারখানার সন্ধান, সরঞ্জামসহ আটক ১ খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার বাদী কাশেম মারা গেছেন সন্ত্রাস নির্মূলে পুলিশকে আরো কার্যকর ভূমিকা রাখতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী হোসেনপুরে কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন উদ্বোধন বাংলাদেশের দ্বিতীয় ক্রান্তিকালে হাল ধরেছেন প্রধানমন্ত্রী: মঈন খান মূল্যবোধভিত্তিক পেশাদারিত্ব প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার মহাপরিচালক বিদ্যুৎ ও গ্যাসের সংকট উত্তরাধিকারসূত্রে পাওয়া, কাটাতে সময় লাগবে: অর্থমন্ত্রী সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪ বরগুনার নলটোনায় মাহফুজ চেয়ারম্যানের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প

চট্টগ্রামে করোনায় আরো দুজনের মৃত্যু, শনাক্ত ৪

চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো দুজনের মৃত্যু হয়েছে। তারা হলেন- নোয়াখালীর কোম্পানীগঞ্জের সিরাজপুরের বাসিন্দা কাজী আব্দুল আউয়াল (৮০) ও চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন ফিরিঙ্গবাজার এলাকার বাসিন্দা রাবেয়া খাতুন (৯৫)।

তারা নিউমোনিয়া পরবর্তী ফুসফুসের প্রদাহজনিত জটিলতায় ভুগছিলেন। দুজনই নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

সোমবার (২৩ জুন) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

চট্টগ্রামের সিভিল সার্জন জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১ জন, শেভরন ল্যাবে ২ জন এবং এভারকেয়ার হাসপাতালে ১ জনের করোনা শনাক্ত হয়।

গত ৪ জুন থেকে জেলায় এখন পর্যন্ত মোট ৭৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একই সময়ে মোট মারা গেছেন ৬ জন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আওয়ামী আমলে ভারতের সঙ্গে স্বামী-স্ত্রীর মতো সম্পর্ক ছিল: রাশেদ খান

চট্টগ্রামে করোনায় আরো দুজনের মৃত্যু, শনাক্ত ৪

আপডেট সময় ০৫:২১:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫