ঢাকা ০৬:৫৭ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আওয়ামী আমলে ভারতের সঙ্গে স্বামী-স্ত্রীর মতো সম্পর্ক ছিল: রাশেদ খান মহেশখালীতে অস্ত্র তৈরির কারখানার সন্ধান, সরঞ্জামসহ আটক ১ খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার বাদী কাশেম মারা গেছেন সন্ত্রাস নির্মূলে পুলিশকে আরো কার্যকর ভূমিকা রাখতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী হোসেনপুরে কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন উদ্বোধন বাংলাদেশের দ্বিতীয় ক্রান্তিকালে হাল ধরেছেন প্রধানমন্ত্রী: মঈন খান মূল্যবোধভিত্তিক পেশাদারিত্ব প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার মহাপরিচালক বিদ্যুৎ ও গ্যাসের সংকট উত্তরাধিকারসূত্রে পাওয়া, কাটাতে সময় লাগবে: অর্থমন্ত্রী সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪ বরগুনার নলটোনায় মাহফুজ চেয়ারম্যানের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প

সাবেক এমপি জিয়াউর রহমানের বিরুদ্ধে দুর্নীতির মামলা

কোটি টাকার অবৈধ সম্পদ ও ১০ কোটি টাকার সন্দেহভাজন লেনদেনের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মুহা. জিয়াউর রহমানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই সঙ্গে তার স্ত্রী কাশমেরী বেগমের বিরুদ্ধে অবৈধ সম্পদের প্রমাণ পাওয়ায় নোটিশ জারি করা হয়েছে।
সোমবার (২৩ জুন) মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন মো. আক্তার হোসেন।

এজাহার সূত্রে জানা যায়, সাবেক এমপি জিয়াউর রহমান পাবলিক সার্ভেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে অসৎ উদ্দেশ্যে জ্ঞাত আয়ের উৎসবিহীন ১ কোটি ৮ লাখ ৩২ হাজার ৮৫৩ টাকার সম্পদের মালিক হন এবং তা ভোগদখলে রাখেন। এছাড়া তার এবং তার প্রতিষ্ঠানের নামে বিভিন্ন ব্যাংকে পরিচালিত পাঁচটি হিসাবে মোট ১০ কোটি ২ লাখ ৭৫ হাজার ৯৪৪ টাকার লেনদেন পাওয়া গেছে, যা সন্দেহজনক হিসেবে চিহ্নিত করেছে দুদক।

জিয়াউর রহমানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় মামলা দায়ের হয়েছে।
অন্যদিকে তার স্ত্রী কাশমেরী বেগমের বিরুদ্ধেও জ্ঞাতআয় বহির্ভূত ৫২ লাখ ৪৭ হাজার টাকার সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। তার নামে ও বেনামে আরও সম্পদ থাকতে পারে বলে দুদক সন্দেহ প্রকাশ করেছে। এ কারণে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(১) ধারা অনুযায়ী তার বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারি করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আওয়ামী আমলে ভারতের সঙ্গে স্বামী-স্ত্রীর মতো সম্পর্ক ছিল: রাশেদ খান

সাবেক এমপি জিয়াউর রহমানের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আপডেট সময় ০৫:১৩:০১ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫