সংবাদ শিরোনাম ::
আমানত ও ঋণের সুদহারের ব্যবধান হবে ৪ শতাংশ : বাংলাদেশ ব্যাংক কওমি মাদ্রাসা শিক্ষার জন্য বাজেটে বরাদ্দ রাখার দাবি বিরোধী দলীয় নেতার রতনদিয়া রজনীকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মানিকনগর মডেল হাই স্কুলে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত নারী সাংবাদিকের মামলায় সুপ্রিম কোর্টেও হারলেন ট্রাম্প, দিতে হবে ৫ মিলিয়ন ডলার ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৮ দুর্বল ব্যাংকের মালিকানায় আগের মালিকরা ফিরতে পারবেন না : অর্থমন্ত্রী তিন মামলায় জামিন পেলেন কণ্ঠশিল্পী মমতাজ পরিপূর্ণ সুস্থতার দিকে মির্জা আব্বাস, চলছে পায়ের থেরাপি অর্থবিল-২০২৬ জাতীয় সংসদে পাস

অ্যাতলেতিকোর জালে একহালি গোল পিএসজির

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ১০:৪৫:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫
  • ৬১২ বার পড়া হয়েছে

চ্যাম্পিয়নস লিগ বিজয়ী প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি) ইউরোপীয় আরেক শক্তিশালী দল অ্যাতলেতিকো মাদ্রিদকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে। একপেশে জয়ে ফিফা ক্লাব বিশ্বকাপে দুর্দান্ত সূচনা করেছে লুইস এনরিকের দল।

গত মাসে ইন্টার মিলানকে ৫-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতার পর এটিই ছিল পিএসজির প্রথম ম্যাচ। এদিন ফরাসি লিগ ওয়ান চ্যম্পিয়নদের খেলায় কোনো জড়তা দেখা যায়নি।
রোববার প্যাসাডেনার ঐতিহাসিক রোজ বোল স্টেডিয়ামে লুইস এনরিকের দল অ্যাতলেতিকোকে প্রথম ধাক্কাটা দেয় ম্যাচের ১৯ মিনিটে। ফাবিয়ান রুইজ দূর থেকে দুর্দান্ত এক শটে বল জালে জড়ান।

বিরতির ঠিক আগ মুহূর্তে পিএসজি ব্যবধান দ্বিগুণ করে। অ্যান্তোনিও গ্রিজম্যান একটি সহজ সুযোগ মিস করেন এবং সেখান থেকে তৈরি হওয়া কাউন্টার-অ্যাটাকে ভিতিনহা গোল করে ২-০ ব্যবধানে এগিয়ে দেন দলকে।
৫৭ মিনিটে অ্যাতলেতিকো হুলিয়ান আলভারেজ গোল করে ব্যবধান কমান বলে মনে হলেও ভিএআরে দেখা যায়, গোলের আগে পিএসজির খেলোয়াড় দেজিয়ের দুয়ে-কে ফাউল করেছেন কোকে। ফলে গোলটি বাতিল হয়ে যায়।

অ্যাতলেতিকোর দুঃস্বপ্ন দেখা তখনো শেষ হয়নি। ডিফেন্ডার ক্লেমেন্ট লেংলে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। এরপর আলেকজান্ডার সোরলোথ একটি নিশ্চিত গোল মিস করেন। প্রায় খালি পোস্টে বল ঠেলেই দিতে হতো, কিন্তু তিনি সেটি ওপর দিয়ে মারেন।

৮৭ মিনিটে বদলি খেলোয়াড় সেনি মায়ুলু পিএসজির হয়ে তৃতীয় গোলটি করেন। যা অ্যাতলেতিকোর প্রত্যাবর্তনের সব আশায় পানি ঢেলে দেয়। অতিরিক্ত সময়ে লি কাং-ইন পেনাল্টি থেকে গোল করে স্কোরলাইন ৪-০ করেন।
পিএসজি আগামী বৃহস্পতিবার রোজ বোল স্টেডিয়ামে মুখোমুখি হবে ব্রাজিলিয়ান ক্লাব বোটাফোগোর। অন্যদিকে অ্যাতলেতিকো ভ্রমণ করবে সিয়াটল।যেখানে তারা খেলবে এমএলএসের ক্লাব সিয়াটল সাউন্ডার্সের বিপক্ষে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমানত ও ঋণের সুদহারের ব্যবধান হবে ৪ শতাংশ : বাংলাদেশ ব্যাংক

অ্যাতলেতিকোর জালে একহালি গোল পিএসজির

আপডেট সময় ১০:৪৫:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫