ঢাকা ০৯:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী অনেককেই এখন চেনেন না ইলিয়াস কাঞ্চন, মনেও রাখতে পারেন না কেউ যদি আমাকে গালি দেয় তাহলে আমার গুনাহ মাফ হবে: জামায়াত আমির  তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে : তথ্যপ্রযুক্তিমন্ত্রী মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: ডা. জুবাইদা রহমান পে-স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর ‘সাংবাদিকের লেখায় কিছু যায় আসে না!’ বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে বেতন-টিএ-ডিএ নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি শরীয়তপুরে কু’প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে চুরির অপবাদে নি’র্যা’তন, গ্রে’প্তার ২ কুমিল্লায় মোহনা টেলিভিশন অফিসে লুট: দুই আসামি গ্রেপ্তার সোনামসজিদ বন্দরে অবকাঠামো সংকট ব্যবসায়ীদের ক্ষতি, সরকারের দৃষ্টি কামনা” আব্দুল ওয়াহেদর

মানিক মিয়া অ্যাভিনিউয়ে আজ নজরুল কনসার্ট, গাইবে ১০টি ব্যান্ড

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০২:৫৭:৪১ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫
  • ৬৬৬ বার পড়া হয়েছে

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের উদ্দীপনামূলক ও বিপ্লবী গানগুলো নিয়ে সাজানো একটি রক অ্যালবামের প্রকাশ উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আজ নজরুল কনসার্ট ২০২৫- এর আয়োজন করা হয়েছে। এই কনসার্টে ১০টি ব্যান্ড অংশ নিবে।

জানা গেছে, সংস্কৃতি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবং কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের উদ্যোগে তৈরি হয়েছে অ্যালবামটি।

কনসার্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি অ্যালবামটির মোড়ক উন্মোচন করবেন। গানের পাশাপাশি এ আয়োজনে থাকছে কবিতা আবৃত্তির আসর।
অ্যালবামে থাকছে নজরুলের শক্তিশালী বার্তা বহনকারী ১০টি গান। এর মধ্যে রয়েছে ‘কারার ঐ লৌহ কপাট’, ‘জাগো অনশন বন্দী’, ‘মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম’, ‘তোরা সব জয়ধ্বনি কর’, ‘এই শিকল পরা ছল’ ও ‘জয় হোক জয় হোক’-এর মতো জনপ্রিয় বেশকিছু গান। গানগুলো পরিবেশন করবে ওয়ারফেজ, সোলস, দলছুট, আর্ক, শিরোনামহীন, ডিফারেন্ট টাচ, এমএনবি, রেবেল, ব্ল্যাক ও এফ মাইনর।

কনসার্ট ও অ্যালবাম নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অংশগ্রহণকারী ব্যান্ড সদস্যরা।

শিরোনামহীন ব্যান্ডের পক্ষ থেকে বলা হয়, ‘নজরুলের গান যুগে যুগে আন্দোলন-সংগ্রামের অনুপ্রেরণা দিয়েছে। এবার আমরা সেটিকে নতুনভাবে তুলে ধরার চেষ্টা করেছি।’

আর্ক’র ভোকালিস্ট হাসান বলেন, ‘নজরুলের গান বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরার জন্য এই অ্যালবাম অত্যন্ত সময়োপযোগী। আমরা এই উদ্যোগকে আন্তরিকভাবে সাধুবাদ জানাই।’

নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক লতিফুল ইসলাম শিবলী জানিয়েছেন, নজরুলের কথা, সুর ও স্বরলিপি হুবহু রেখে ব্যান্ডগুলোর কণ্ঠে গানগুলো রেকর্ড করা হয়েছে। রেকর্ডিংয়ের আগে ব্যান্ডশিল্পীরা প্রখ্যাত নজরুলসংগীতশিল্পীদের তত্ত্বাবধানে প্রশিক্ষণও নিয়েছেন। শিগগিরই ইনস্টিটিউটের ওয়েবসাইট ও সামাজিকমাধ্যমে গানগুলো প্রকাশিত হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী

মানিক মিয়া অ্যাভিনিউয়ে আজ নজরুল কনসার্ট, গাইবে ১০টি ব্যান্ড

আপডেট সময় ০২:৫৭:৪১ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫