ঢাকা ১২:০০ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী তেজগাঁও থানায় আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী এ নিউজ নেটওয়ার্ক নীলফামারীর আহ্বায়ক কমিটি গঠন অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী জাজিরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা মঠবাড়িয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কীর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন তাকওয়া ফাউন্ডেশন মৌলভীবাজারের বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজনীতি নিষিদ্ধ ববিতে জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের কাউন্সিল, পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ   পোষা বিড়ালের আঁচড়ের পর থেকে ‘মিউ মিউ’ করছে শিশু আদ্রিতা

সাবেক সংসদ সদস্য রুবিনা আক্তার ও তার স্বামীর বিরুদ্ধে দুদকের মামলা

জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার মীরা ও তার স্বামী মো. মোশারফ হোসাইন সরদারের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদক-এর মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন আজ এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি জানান, রুবিনা আক্তার মীরা ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ১ কোটি ৫৭ লাখ ১৮ হাজার ৪৪ টাকার সম্পদ অর্জন ও দখলে রেখেছেন।
মহাপরিচালক আরো বলেন, এছাড়া তিনি নিজ নামে ১০টি ব্যাংক হিসাবে ২৭৮ কোটি ৫২ লাখ ৫৬ হাজার ৬৩১ টাকার অস্বাভাবিক লেনদেন করেছেন, যা মানিলন্ডারিং-এর সাথে সম্পৃক্ত অপরাধ ‘দুর্নীতি ও ঘুষ’ সংঘটনের মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে এর রূপান্তর, স্থানান্তর ও হস্তান্তর করার অপরাধ।

তার বিরুদ্ধে দুদক-এর উপপরিচালক রেজাউল করিম বাদী হয়ে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১১ এর ৪/১৪) ধারা; তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় একটি মামলা দায়ের করেছেন।

সৈয়দা রুবিনা আক্তার মীরার স্বামী মো. মোশারফ হোসাইন সরদার তার স্ত্রীর সহায়তায় নিজ নামে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ১ কোটি ২৬ লাখ ৪৮ হাজার ৫০৮ টাকার সম্পদ অর্জন ও দখলে রাখা এবং নিজ নামে ৩টি ব্যাংক হিসাবে ৩৬ কোটি ৭৪ লাখ ৩৬ হাজার ৭৭২ টাকার লেনদেন করেছেন। এই ৩টি ব্যাংক হিসাবে জমাকৃত ১৮ কোটি ৪৪ লাখ ৭০ হাজার ৪০৪ টাকার সন্দেহজনক লেনদেন করে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে এর রূপান্তর, স্থানান্তর ও হস্তান্তর করার অপরাধ করেছেন।

দুদক-এর সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন বাদী হয়ে মো. মোশারফ হোসাইন সরদার ও সৈয়দা রুবিনা আক্তার মীরার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা; মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) (৩) ধারা; তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারা ও দণ্ডবিধির ১০৯ ধারায় একটি মামলা দায়ের করেছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর

সাবেক সংসদ সদস্য রুবিনা আক্তার ও তার স্বামীর বিরুদ্ধে দুদকের মামলা

আপডেট সময় ০৭:০৫:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫