ঢাকা ০১:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার আশঙ্কা নেই: এসআরবি সংসদের মর্যাদা ক্ষুণ্ন হয়, এমন আচরণ না করার আহ্বান স্পিকারের সশস্ত্র বাহিনীর তিন কর্মকর্তার পদে রদবদল সোনার খনির অর্থ যাচ্ছে জঙ্গিদের হাতে, খননকাজ বন্ধ করল পাকিস্তান ২০৩১ ওয়ানডে বিশ্বকাপের দিনক্ষণ চূড়ান্ত, যৌথ আয়োজক বাংলাদেশ-ভারত হরমুজ প্রণালিতে ২০ লাখ ব্যারেল তেলবাহী সুপারট্যাঙ্কারডুবির দাবি ইরানের সিলেট অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ স্থগিত কর্মকর্তার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েও আটকানো যায়নি অবৈধ সিগারেটের চালান! হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মচারীকে গুলি উপকূলীয় উন্নয়নে স্থানীয় বাস্তবতাকে গুরুত্ব দিতে হবে: চিফ হুইপ

ফ্যাসিস্ট আওয়ামী দোসর হারুন রানাকে গ্রেপ্তারের দাবি

স্বৈরাচার আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবীর নানক ও সাবেক সংসদ সদস্য ফাহমি গোলোন্দাজ বাবেল যখন পলাতক তখন তাদের ডোনার ও ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর হারুন রানা রাজকীয় হালে বহাল তবিয়তে আছেন। এতে মোহাম্মদপুর,আদাবর ও পাগলা থানার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন মহল।
নাম প্রকাশে অনিচ্ছুক পাগলা থানার স্থানীয় একজন বিএনপি নেতা বলেন, হারুনুর রশিদ রানা জাহাঙ্গীর কবির নানক ও ফাহমি গোলোন্দাজ বাবেলের একজন নিয়মিত ডোনার ছিলেন। তাদের ছত্রছায়ায় তিনি দখলবাজি করেছেন। অথচ পুলিশ তাকে এখনো গ্রেপ্তার করছে না। ধূর্ত হারুন রানা পুলিশ ম্যানেজ করার পাশাপাশি কতিপয় বিএনপির নেতার আশির্বাদ পাওয়ার চেষ্টা করছেন বলে এই বিএনপি নেতা দাবি করেন।
এখনো জাহাঙ্গীর কবির নানক ও ফাহমি গোলোন্দাজ বাবেলের সাথে হারুন রানার যোগাযোগ আছে এবং দেশে আওয়ামী লীগের বিশৃঙ্খলা সৃষ্টির কার্যক্রমের সাথেও তার সম্পৃক্ততা থাকতে পারে বলে তিনি উল্লেখ করেন।
পতিত স্বৈরাচার আওয়ামী লীগের দোসর এবং সাবেক এলজিআরডি প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও ময়মনসিংহ জেলার গফরগাঁওয়ের সংসদ সদস্য ফাহমি গোলোন্দাজ বাবেলের ঘনিষ্ঠ সহোচর এবং ঢাকা ওয়াসার রাজস্ব পরিদর্শক হারুনুর রশিদ রানাকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সচেতন নাগরিক সমাজ।
সম্প্রতি ঢাকার মোহাম্মদপুর, কাওরান বাজার ও পাগলা থানায় সচেতন নাগরিক সমাজ এর ব্যানারে হারুনুর রশিদ রানাকে গ্রেফতার ও শাস্তির দাবিতে পোস্টারিং হয়েছে। তার এলাকাবাসীর পক্ষে মন্ত্রণালয়, দুর্নীতি দমন কমিশন ও ওয়াসা কর্তৃপক্ষের নিকট আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য আবেদন করা হয়েছে।
জানাগেছে, সরকারি চাকরি বিধি ভঙ্গ করে তিনি মোহাম্মদপুর ও পাগলা থানা আওয়ামী লীগের কমিটিতে ছিলেন। তিনি জাহাঙ্গীর কবির নানক ও ফাহমি গোলোন্দাজ বাবেলের ডোনার ছিলেন। তাদের ছত্রছায়ায় ঢাকা, ময়মনসিংহে অবৈধভাবে মানুষের বাড়ি, জায়গা জমি দখল করেছেন।
৫ আগষ্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর ভোল পাল্টে নিজের অবৈধ সম্পদ রক্ষার চেষ্টা করছেন। স্বৈরাচার আওয়ামী লীগের পতনের পর যখন জাহাঙ্গীর কবির নানক ও ফাহমি গোলোন্দাজ বাবেল পলাতক তখন রহস্যজনক কারণে বহাল তবিয়তে আছেন হারুনুর রশিদ রানা।
হারুনুর রশিদ রানার দলবাজি, দখলদারিত্ব, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে অর্থায়ন, অবৈধ সম্পদ ও ঢাকা ওয়াসায় তার অনিয়ম দুর্নীতির ফিরিস্তি থাকবে বিশেষ প্রতিবেদনে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার আশঙ্কা নেই: এসআরবি

ফ্যাসিস্ট আওয়ামী দোসর হারুন রানাকে গ্রেপ্তারের দাবি

আপডেট সময় ০৮:০৪:৩১ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫