১১ মে রবিবার সকালে ঢাকা রেঞ্জ কার্যালয়ে সেমিনার হলরুমে সংবাদ সম্মেলনে এ সব কথা বলেন তিনি, উক্ত সংবাদ সম্মেলনে ঢাকা রেঞ্জ ডিআইজি সহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। এ সময় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঢাকা রেঞ্জের নতুন দায়িত্বপ্রাপ্ত ডিআইজি রেজা, তিনি বলেন, গত ০৮ মে ২০২৫ তারিখে আমি বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জ ডিআইজি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছি। আমাকে ঢাকা রেঞ্জ ডিআইজি’র দায়িত্ব প্রদান করায়কৃতজ্ঞতা জানাই অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা স্যার, স্বরাষ্ট্র উপদেষ্টা স্যার, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী স্যার, স্বরাষ্ট্র সচিব স্যার এবং আইজিপি স্যারকে। বিগত সময়ের উচ্চাভিলাষী ও অপেশাদার কতিপয় পুলিশ কর্মকর্তা সমগ্র পুলিশ বাহিনীকে জনগনের মুখোমুখি দাড় করিয়ে দেয়। এরূপ পরিস্থিতিতে বাংলাদেশ পুলিশ যে অবস্থা থেকে ঘুরে দাড়িয়েছে, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সামলাচ্ছে, এর পেছনে যার অবদানের কথা না বললেই নয়, তিনি অন্তবর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী গর্বিত বাংলাদেশী ড. মুহম্মদ ইউনুস স্যার। প্রধান উপদেষ্টা স্যারকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। এছাড়াও ঢাকা রেঞ্জের অধীনে সকল থানা-ফাঁড়ি, সার্কেল, এসপি অফিসের কার্যক্রম পূর্ণোদ্যমে চালু করার জন্য ছাত্র-জনতা আমাদের অকুন্ঠ সমর্থন দিয়েছেন। এজন্য আমি দেশের সর্বস্তরের জনগণকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। বাংলাদেশ পুলিশের প্রাচীন, অন্যতম বৃহত্তম ও গুরুত্বপূর্ণ ইউনিট ঢাকা রেঞ্জ পুলিশ। ১৮২৯ সালে ঢাকা বিভাগ গঠিত হয় এবং ঢাকা রেঞ্জ পুলিশ. সাল থেকে কার্যক্রম শুরু করে। ভৌগলিকভাবে ঢাকা রেঞ্জ পুলিশ বাংলাদেশ পুলিশের অত্যন্ত গুরুত্বপূর্ণ ইউনিট। কারণ রংপুর বিভাগ ব্যতীত অন্যান্য সকল বিভাগের সাথে ঢাকা বিভাগের সীমানা রয়েছে। রাজধানী ঢাকা ঢাকা রেঞ্জের আওতাধীন জেলাসমূহ দ্বারা পরিবেষ্টিত। বাংলাদেশ পুলিশের গুরুত্বপূর্ণ এই ইউনিটের দায়িত্ব গ্রহণ করতে পেরে নিজেকে সম্মানিতবোধ করছি। আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, ঢাকা রেঞ্জের অধীনে সকল থানা-ফাঁড়ি-সার্কেল এসপি অফিস হবে জনগণের। জনগণের সেবা করার জন্যই আমরা দায়িত্ব পালন করি। আমার রেঞ্জের অধীন সকল থানা হবে জনগণেরা যে কোনো বিপদে First Responder. থানাকে জনগণের সেবাকেন্দ্র হিসেবে গড়ে তুলতে চাই। আমি যতদিন ঢাকা রেঞ্জ ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করবো-ন্যায়নীতি, পেশাদারিত্ব ও সততার মধ্য দিয়ে দায়িত্ব পালন করার চেষ্টা করবো। যারা ভূক্তভোগী এবং অসহায়, তাদের কথা আমি সরাসরি শুনতে চাই। তাদেরকে কী রকম আইনগত সহায়তা দেয়া যায়, সেটি নিজে দায়িত্ব নিয়ে দেখবো। থানাকে সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসার স্থান হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। নতুন স্বাধীন বাংলাদেশে ঢাকা রেঞ্জের প্রত্যেকটি থানা হবে ভুক্তভোগীদের প্রথম ভরসাস্থল। ঢাকা রেঞ্জ ডিআইজি হিসেবে আমি আমার অফিসে সাধারণ মানুষের কথা শুনতে চাই। অপরাধীর বিরুদ্ধে বা আমার অধীনস্থ পুলিশের বিরুদ্ধে যে কোন অভিযোগ সরাসরি আমাকে জানাতে পারেন। আমার অফিসে নির্ধারিত সময়ে ঢাকা রেঞ্জের আওতাধীন ১৩টি জেলার ৯৮টি থানার মানুষ আমার কাছে আসতে পারবে। রেঞ্জের সংশ্লিষ্ট অফিসে যদি কাঙ্খিত সেবা না পায়, তাহলে আমি নিজেই তাদের কথা শুনে সমস্যা সমাধান করার চেষ্টা করবো। এ তথ্যটি প্রচারের জন্য আপনাদের সাহায্য কামনা করছি। আজকে ঘোষণা করছি-ঢাকা রেঞ্জের জনগণের জন্য Talk to DIG নামে একটি মোবাইল অ্যাপস চালু করতে যাচ্ছি। যার মাধ্যমে ঘরে বসেই মোবাইলের মাধ্যমে যে কোনো অপরাধের তথ্য বা সাহায্য প্রাপ্তির জন্য আমাকে জানাতে পারবেন। অ্যাপসে যারা তথ্য দিবেন, অবশ্যই তথ্যদাতার পরিচয় আমরা গোপন রাখবো। শ্রীঘ্রই অ্যাপসটি চালু করে আপনাদের জানানো হবে। ঢাকা রেঞ্জের আওতাধীন থানা-ফাঁড়ি-সার্কেল অফিস, এসপি অফিসে কোনো রকম অন্যায়-অবিচার ও দূর্নীতিকে প্রশ্রয় দেয়া হবেনা। ঘুষ বানিজ্য, বদলী বানিজ্য আমার রেঞ্জে বরদাশত করা হবে না। যে কোনো ধরণের চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে। আপনারা জানেন, আমরা জনগণের নিরাপত্তা দিতে এসেছি। আমার রেঞ্জে সন্ত্রাসী কর্মকাণ্ড, নিষিদ্ধঘোষিত সংগঠন কিংবা পতিত সরকারের দোসররা যদি জনগণের নিরাপত্তায় বিঘ্ন ঘটানোর বিন্দুমাত্রও চেষ্টাও করেন, সেটা শক্ত হাতে দমন করার সক্ষমতা ঢাকা রেজ পুলিশের রয়েছে। আমার অধীনে এসপি ওসিদের নির্দেশ দিচ্ছি, নিষিদ্ধঘোষিত কোনো সংগঠনের কর্মকান্ড আপনার এলাকায় চলবে না। বৈষ্যম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা দমন-পীড়ন করেছে, যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে, মামলার তদন্তে যারা দোষী, যারা দোসর হিসেবে পরিচিত তাদের গ্রেফতার করতে হবে। আমি বিশ্বাস করি, ঢাকা রেঞ্জের সকল অফিসার ও ফোর্স চৌকস, দক্ষ ও পেশাদার। ঢাকা রেঞ্জ তথা বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্জল করতে আইন-শৃঙ্খলা রক্ষায় আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আশ্বস্ত করে বলতে পারি, সরকার আমাকে যতদিন ঢাকা রেঞ্জ ডিআইজি হিসেবে দায়িত্বে রাখবেন, ততদিন ন্যায়নীতি, নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালন করে যাব, যার প্রতিফলন আপনারা আমার আগের কর্মস্থলেও দেখেছেন। অন্যায়ের সাথে আপোষ আমি আগেও করিনি, চাকরির শেষ দিন পর্যন্তও করবো না। সাধারণ মানুষ যেন সুবিচার পায়; অন্যায়-জুলুম থেকে বাঁচতে পারে সেটি নিশ্চিত করা হবে। এমনকি আমিও আইনের উর্দ্ধে নই। আমি আপনাদের নিশ্চয়তা দিচ্ছি, ঢাকা রেঞ্জের কোনো পুলিশ সদস্য যদি কোনো ধরণের অনৈতিক ও অপেশাদার কর্মকাণ্ডের সাথে যুক্ত হয়-তাদেরকে বিন্দুমাত্র ছাড় দেয়া হবেনা। এসপি ওসিরাও যদি কোনো অন্যায় করেন, সরাসরি আমাকে জানাবেন। যদি প্রমানিত হয়, আমি তাদের বিরদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিবো। এ লক্ষ্যে, ঢাকা রেঞ্জ পুলিশের প্রতিটি থানা-ফাঁড়ি-ক্যাম্প-সার্কেল অফিস-এসপি অফিস এবং আমার অফিসেও অভিযোগবক্স স্থাপন করা হবে। কাঙ্খিত সেবা না পেলে অভিযোগ বক্সে সেবা গ্রহিতাগন তাদের অভিযোগ জানাতে পারবেন এবং আমি সংশ্লিষ্ট বিষয়ে তাৎক্ষনিক ব্যবস্থা নিবো। আপনাদের দায়ের করা জিডি, অভিযোগ, মামলা আমি নিজে মনিটরিং করবো। একটি দক্ষ টীম দ্বারা প্রত্যেকটি জিডি, অভিযোগ, মামলা সুনিপুনভাবে মনিটরিং করা হবে। ঢাকা রেঞ্জের আওতাধীন ৯৮টি থানায় সিসিটিভি সংবলিত মনিটরিং সেন্টার স্থাপন করা হয়েছে। আমি নিজে মনিটরিং সেন্টারে থানায় সেবাগ্রহীতাদের এবং ভুক্তভোগিদের সাথে ভিডিও কলে সরাসরি কথা বলবো; যাতে একজন ভুক্তভোগী থানায় এসে সবোর্চ্চ সেবাটি পেতে পারেন। ঢাকা রেঞ্জের প্রতিটি থানাকে বাংলাদেশ পুলিশের রোল মডেল থানা হিসেবে গড়ে তুলতে চাই। গণঅভ্যুত্থানে দায়েরকৃত মামলা নিবিড়ভাবে মনিটরিং এর জন্য ডিআইজি অফিসে একটি বিশেষ মনিটরিং সেল খোলা হবে। মনিটরিং সেলে আমি প্রত্যেকটি মামলার বাদী, ভুক্তভোগী, গনঅভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের সদস্যদের সাথে কথা বলবো এবং আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবো। আপনাদের প্রতি অনুরোধ, কোনো ধরণের অপরাধমূলক কাজে অংশ নেবেন না। যে যে জেলায় অবস্থান করছেন সবাই আইন ও বিধি মেনে চলুন। আমরা আপনাদের সেবার জন্য পাশে আছি। একই সাথে আমরাও আপনাদের সহযোগীতা কামনা করি। আমাদের উপর আস্থা রাখুন। আমরা আমাদের সবোর্চ্চ পেশাদারিত্ব দিয়ে ঢাকা রেঞ্জের আওতাধীন ১৩টি জেলায় আইন-শৃঙ্খলা রক্ষায় চেষ্টা করে যাবো। উপস্থিত সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা কষ্ট করে এখানে এসেছেন। এতক্ষন আমার বক্তব্য ধৈর্য্যসহকারে শুনেছেন। আশা রাখবো ভবিষ্যতে আমার প্রত্যেকটি ভালো কাজের সাথে আপনাদের পাশে পাবো। আপনাদের পজিটিভ দৃষ্টিভঙ্গি আমার ভালো কাজের স্পৃহাকে অনেকগুন বাড়িয়ে দিবে।
সংবাদ শিরোনাম ::
ঢাকা রেঞ্জ ডিআইজি রেজাউল করিম মল্লিক
ঢাকা রেঞ্জের অধীনে সকল থানা-ফাঁড়ি-সার্কেল এসপি অফিস হবে জনগণের
-
ফরহাদ হোসেন - আপডেট সময় ০৪:০২:০৪ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫
- ৬৭৫ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ























