ঢাকা ১২:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার আশঙ্কা নেই: এসআরবি সংসদের মর্যাদা ক্ষুণ্ন হয়, এমন আচরণ না করার আহ্বান স্পিকারের সশস্ত্র বাহিনীর তিন কর্মকর্তার পদে রদবদল সোনার খনির অর্থ যাচ্ছে জঙ্গিদের হাতে, খননকাজ বন্ধ করল পাকিস্তান ২০৩১ ওয়ানডে বিশ্বকাপের দিনক্ষণ চূড়ান্ত, যৌথ আয়োজক বাংলাদেশ-ভারত হরমুজ প্রণালিতে ২০ লাখ ব্যারেল তেলবাহী সুপারট্যাঙ্কারডুবির দাবি ইরানের সিলেট অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ স্থগিত কর্মকর্তার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েও আটকানো যায়নি অবৈধ সিগারেটের চালান! হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মচারীকে গুলি উপকূলীয় উন্নয়নে স্থানীয় বাস্তবতাকে গুরুত্ব দিতে হবে: চিফ হুইপ

চট্টগ্রাম কাস্টমসে নিলামে উঠেছে ৩০ মিক্সার লরি

আমদানি করে নির্ধারিত সময়ে খালাস না নেওয়া ৩০টি মিক্সার লরি নিলামে তুলেছে চট্টগ্রাম কাস্টমস। ই-অকশনের মাধ্যমে বিডাররা (নিলাম ডাককারী) এসব গাড়ি কিনতে পারবেন।

আগামী ২১ মে এসব গাড়ির নিলাম উন্মুক্ত করা হবে। বন্দরের নতুন কারশেডে রাখা গাড়িগুলো নিলামে আগ্রহীদের জন্য ১৩ এবং ১৪ মে দুইদিন প্রদর্শন করা হবে বলে জানিয়েছে কাস্টমস।

চট্টগ্রাম কাস্টমস জানিয়েছে, চীনে উৎপাদিত মিক্সার লরিগুলো ২০২৩ সালে আমদানি করা হয়। সানি ব্র্যান্ডের কনক্রিট মিক্সার লরিগুলো ২০২২ সালে উৎপাদন করা। সবগুলো গাড়িই ১০ চাকার। গাড়িগুলো নতুন অবস্থাতেই রয়েছে। ই-অকশন সফটওয়ারের মাধ্যমে ২১ মে দুপুর ২টা পর্যন্ত এই নিলামের প্রস্তাবিত মূল্য গ্রহণ করা হবে।
নিলাম শাখার রাজস্ব কর্মকর্তা (আরও) বিজন কুমার তালুকদার বলেন, ২০২৩ সালে ৩০টি কনক্রিট মিক্সার লরি চট্টগ্রাম বন্দরে আসে। এক ব্যক্তি গাড়িগুলো আমদানি করলেও বিডারদের সুবিধার্থে গাড়িগুলো পৃথক পৃথক করে নিলাম ডাকা হয়েছে। এরমধ্যে ১৫টি গাড়ির প্রতিটির সংরক্ষিত মূল্য ধরা হয়েছে ৭৫ লাখ ৯১ হাজার ৪৯১ টাকা। বাকি ১৫টির প্রতিটির দর রাখা হয়েছে ৬৩ লাখ ৭২ হাজার ৪১৯ টাকা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার আশঙ্কা নেই: এসআরবি

চট্টগ্রাম কাস্টমসে নিলামে উঠেছে ৩০ মিক্সার লরি

আপডেট সময় ১২:০৫:৪৩ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫