ঢাকা ০১:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী তেজগাঁও থানায় আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী এ নিউজ নেটওয়ার্ক নীলফামারীর আহ্বায়ক কমিটি গঠন অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী জাজিরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা মঠবাড়িয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কীর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন তাকওয়া ফাউন্ডেশন মৌলভীবাজারের বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজনীতি নিষিদ্ধ ববিতে জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের কাউন্সিল, পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ   পোষা বিড়ালের আঁচড়ের পর থেকে ‘মিউ মিউ’ করছে শিশু আদ্রিতা
দাবদাহ

 নগরবাসীকে সতর্কতামূলক বার্তা দিলেন ডিএনসিসি প্রশাসক

আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা অনুযায়ী আগামী তিনদিন মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এ সময় শারীরিকভাবে সুস্থ থাকাটা খুব জরুরি। তাই স্বাস্থ্য অধিদপ্তর, বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেসব নির্দেশনা প্রদান করেছে তা মেনে চলা উচিত বলে জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ।

তিনি জানান, নগরবাসীর জন্য তীব্র তাপপ্রবাহ সংক্রান্ত সতর্কতামূলক বার্তা ডিএনসিসির নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করা হচ্ছে।

শনিবার (১০ মে) ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক নগরবাসীর উদ্দেশ্য এক বার্তায় তিনি এসব কথা বলেন। এছাড়া তিনি নির্দেশনা মেলে চলার জন্য অনুরোধ করেন।

নির্দেশনায় ডিএনসিসি প্রশাসক উল্লেখ করেন, রোদ এড়িয়ে চলুন, বিশেষ করে দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। একান্ত জরুরি কাজে বাইরে যেতে হলে ছাতা ব্যবহার করুন। প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন। কাজের ফাঁকে ছায়াযুক্ত স্থানে বিশ্রাম গ্রহণ করুন। সম্ভব হলে মাঝে মধ্যে চোখে মুখে পানির ঝাপটা দিন।

হালকা রঙের সুতির ঢিলেঢালা পোশাক পরিধান করুন। অতিরিক্ত রোদের মধ্যে বেশি সময় ধরে শারীরিক পরিশ্রমের কাজ ও খেলাধুলা থেকে বিরত থাকুন। সহজে হজম হয় এমন খাবার খাওয়ার চেষ্টা করুন। অসুস্থতাবোধ করলে দ্রুত চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন।

ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, পোষা প্রাণী, রাস্তায় থাকা প্রাণী ও পাখিদের জন্য বাড়ির ছাদে, বারান্দায়, বাড়ির সামনে পথের ধারে কিংবা আঙ্গিনায় পানি পান করার ব্যবস্থা রাখুন। দাবদাহ চলাকালে শিশু, বয়স্ক, প্রতিবন্ধী, শ্রমজীবী ও শারীরিকভাবে অসুস্থ ব্যক্তিদের প্রতি বিশেষ লক্ষ্য রাখুন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দাবদাহ

 নগরবাসীকে সতর্কতামূলক বার্তা দিলেন ডিএনসিসি প্রশাসক

আপডেট সময় ০৪:৫৮:০৩ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫