ঢাকা ১০:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার আশঙ্কা নেই: এসআরবি সংসদের মর্যাদা ক্ষুণ্ন হয়, এমন আচরণ না করার আহ্বান স্পিকারের সশস্ত্র বাহিনীর তিন কর্মকর্তার পদে রদবদল সোনার খনির অর্থ যাচ্ছে জঙ্গিদের হাতে, খননকাজ বন্ধ করল পাকিস্তান ২০৩১ ওয়ানডে বিশ্বকাপের দিনক্ষণ চূড়ান্ত, যৌথ আয়োজক বাংলাদেশ-ভারত হরমুজ প্রণালিতে ২০ লাখ ব্যারেল তেলবাহী সুপারট্যাঙ্কারডুবির দাবি ইরানের সিলেট অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ স্থগিত কর্মকর্তার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েও আটকানো যায়নি অবৈধ সিগারেটের চালান! হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মচারীকে গুলি উপকূলীয় উন্নয়নে স্থানীয় বাস্তবতাকে গুরুত্ব দিতে হবে: চিফ হুইপ

ভারতকে পূর্ণ সমর্থন দিল ইসরায়েল

ভারতের আত্মরক্ষার অধিকারকে পূর্ণ সমর্থন জানিয়েছে ইসরায়েল/ ছবি: ফ্রিপিক
যে কোনো ‘সন্ত্রাসী’ হামলার বিপরীতে ভারতের আত্মরক্ষার অধিকারকে পূর্ণ সমর্থন জানিয়েছে ইসরায়েল। ভারতের রাজধানী নয়াদিল্লিতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত রেউভেন আজার এক বিবৃতিতে এই সমর্থনের কথা জানিয়েছেন।

নিজের এক্স (পূর্বের টুইটার) অ্যাকাউন্টে দেওয়া বার্তায় রাষ্ট্রদূত আজার বলেন, ইসরায়েল ভারতের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করে। ‘সন্ত্রাসীরা’ জানুক, নিরীহ মানুষের বিরুদ্ধে তাদের জঘন্য অপরাধকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না।

সম্প্রতি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায় ভারত ও পাকিস্তানের মধ্যে সৃষ্ট উত্তেজনা যুদ্ধে রূপ নিয়েছে। এ অবস্থায় ইসরায়েলের এই বার্তাকে ভারতের প্রতি একপ্রকার কূটনৈতিক সমর্থন হিসেবেই দেখা হচ্ছে।

কাশ্মীরে ৩ যুদ্ধবিমান ধ্বংস হওয়ার কথা স্বীকার করলো ভারত
পাকিস্তানের পাল্টা হামলায় ভারতে নিহত ১০
পাকিস্তানে ভারতের হামলার নাম ‘অপারেশন সিঁদুর’ কেন?
গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় ২৬ জনের প্রাণহানি হয়। এর পর থেকে পারমাণবিক ক্ষমতাধর দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। প্রতিদিনই ‍দুই পক্ষের মধ্যে সীমান্তে গোলাগুলি হচ্ছে। চলমান এই উত্তেজনার মধ্যেই মঙ্গলবার (৬ মে) দিনগত রাতে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত।

হামলার পর নিহতের সংখ্যা নিয়ে প্রতিবেশী দুই দেশের পক্ষে দুই ধরনের দাবি উঠেছে। ভারত বলছে, ৭০ সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে। তবে পাকিস্তানের ভাষ্য, হামলায় অন্তত ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

আবার পাকিস্তানের পাল্টা হামলায় ভারতে অন্তত ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩২ জন। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। দিল্লির বিমান হামলার জবাবে নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তান যখন ভারী গোলাবর্ষণ শুরু করে তখন এই ঘটনা ঘটে।

এদিকে, পাকিস্তান সেনাবাহিনীর এক মুখপাত্র পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছেন। এর মধ্যে তিনটি ফ্রান্সের তৈরি রাফাল, একটি রাশিয়ার তৈরি সু-৩০ ও অন্যটি মিগ-২৯। সু-৩০ ও মিগ-২৯ যুদ্ধবিমান সোভিয়েত আমলে তৈরি। তবে পাকিস্তানের এ দাবির প্রতিক্রিয়ায় নিশ্চিত করে কিছু বলেনি ভারত।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার আশঙ্কা নেই: এসআরবি

ভারতকে পূর্ণ সমর্থন দিল ইসরায়েল

আপডেট সময় ০৪:৫৩:২২ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫