ঢাকা ০৯:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী অনেককেই এখন চেনেন না ইলিয়াস কাঞ্চন, মনেও রাখতে পারেন না কেউ যদি আমাকে গালি দেয় তাহলে আমার গুনাহ মাফ হবে: জামায়াত আমির  তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে : তথ্যপ্রযুক্তিমন্ত্রী মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: ডা. জুবাইদা রহমান পে-স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর ‘সাংবাদিকের লেখায় কিছু যায় আসে না!’ বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে বেতন-টিএ-ডিএ নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি শরীয়তপুরে কু’প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে চুরির অপবাদে নি’র্যা’তন, গ্রে’প্তার ২ কুমিল্লায় মোহনা টেলিভিশন অফিসে লুট: দুই আসামি গ্রেপ্তার সোনামসজিদ বন্দরে অবকাঠামো সংকট ব্যবসায়ীদের ক্ষতি, সরকারের দৃষ্টি কামনা” আব্দুল ওয়াহেদর

মারধর ও ধর্ষণের অভিযোগ, জবাব দিলেন শামীম

ছোট পর্দার অভিনেতা শামীম হাসান সরকারের বিরুদ্ধে মারধর এমনকি ধর্ষণের হুমকির মতো গুরুতর অভিযোগ তুলেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা। মঙ্গলবার বিকেলে একটি বেসরকারি টিভি চ্যানেলে উপস্থিত হয়ে এসব অভিযোগ তোলেন তিনি।

এরপর সেদিন রাত ৯ টার দিকে এক সংবাদ সম্মেলনে এসকল অভিযোগের জবাব দেন শামীম। অভিনেতার দাবি, প্রিয়াঙ্কার এসব অভিযোগ মিথ্যা।

অভিনেত্রী প্রিয়াঙ্কার অভিযোগ, নানা অকথ্য ভাষায় হুমকি দিতেন শামীম। তার গায়েও নাকি হাত তুলতেন অভিনেতা। শুধু তাই নয়, মাদক গ্রহণ করে অভিনেত্রীর সঙ্গে বাজে আচরণ করতেন বলেও অভিযোগ আনেন তিনি।

প্রিয়াঙ্কার ভাষ্য, ‘অভিনেতা শামীম হাসান সরকার একটা সিন চলাকালিন আমার সঙ্গে খুবই বাজে আচরণ করেছেন। আমার গায়ে হাত তুলতো। প্রকাশ্যে ধর্ষণের হুমকি দিত। একটান গাঁজা খেয়ে আবার সিন করত।’

প্রিয়াঙ্কার এসব অভিযোগের পর সংবাদমাধ্যমে মুখ খোলেন শামীম হাসান। অভিনেতা বলেন, ‘মাদক সেবনের অভিযোগ খুব গুরুতর। আমাদের শুটিং হাউজের সব জায়গায় সিসি ক্যামেরা আছে আপনারা চাইলে আমি সেগুলো আপনাদের দিতে পারি। যদি কেউ প্রমাণ করতে পারে আমি মিডিয়া ছেড়ে দেব।’

এছাড়া অভিনেত্রীর গায়ে হাত তোলার বিষয়ে তিনি বলেন, ‘আমার অভিনয় জীবনের ১০ বছর চলছে। এ জীবনে আমি কারও গায়ে কখনো হাত তুলিনি।’

শামীম বলেন, ‘যিনি আমার বিরুদ্ধে এমন অভিযোগ দিলেন তিনি একটি নাটকের লটে আমার সঙ্গে আগেও কাজ করেছেন। আমাদের মধ্যে কোনো শত্রুতা নেই। গত পরশুদিন থেকে ওই নাটকের নতুন লটের শুটিং শুরু হয়েছে। তিনি সেটে এসেই রিলস ও টিকটক নিয়েই ব্যস্ত হয়ে পড়েন। এ সময় আমি অনেকটা রাগ করেই বলেছি, যদি রিলস বানাতেই হয় তাহলে বাইরে গিয়ে কারো, শুটিং সেটে এসব চলবে না। শুধু এতটুকুই।’

শামীম হাসান সরকার আরও বলেন, ‘একটা মিথ্যা অভিযোগ যেহেতু উঠেছে আমাকে তো ব্যবস্থা নিতেই হবে। একটা মিথ্যা বিষয় আমি কখনো ছেড়ে দেব না। আগে আমার পরিবার শিল্পী ও সংগঠনের সঙ্গে কথা বলব, যদি তারা আইনি ব্যবস্থা নিতে বলেন তাহলে সেটাই হবে।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী

মারধর ও ধর্ষণের অভিযোগ, জবাব দিলেন শামীম

আপডেট সময় ০৪:২৫:১৯ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫