ঢাকা ০৯:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী অনেককেই এখন চেনেন না ইলিয়াস কাঞ্চন, মনেও রাখতে পারেন না কেউ যদি আমাকে গালি দেয় তাহলে আমার গুনাহ মাফ হবে: জামায়াত আমির  তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে : তথ্যপ্রযুক্তিমন্ত্রী মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: ডা. জুবাইদা রহমান পে-স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর ‘সাংবাদিকের লেখায় কিছু যায় আসে না!’ বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে বেতন-টিএ-ডিএ নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি শরীয়তপুরে কু’প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে চুরির অপবাদে নি’র্যা’তন, গ্রে’প্তার ২ কুমিল্লায় মোহনা টেলিভিশন অফিসে লুট: দুই আসামি গ্রেপ্তার সোনামসজিদ বন্দরে অবকাঠামো সংকট ব্যবসায়ীদের ক্ষতি, সরকারের দৃষ্টি কামনা” আব্দুল ওয়াহেদর

মরুর বুকে ঝড় তুলল জেমস

মরুর দেশ সৌদি আরবের প্রবাসী বাংলাদেশিদের জন্য ফের সুরের ঝংকার নিয়ে আসছেন নগর বাউল জেমস। ‘পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ড’ শিরোনামে সৌদি সরকারের আয়োজনে ৯ মে জেদ্দায় কনসার্টে মঞ্চ কাঁপাবেন এই রক আইকন।

এর আগে ২ মে দাম্মামের আল খোবার আল ইসকান পার্কে গানে গানে মাতিয়ে তুলেছিলেন জেমস। বিকেল থেকেই উপচে পড়া ভিড়, লাখো প্রবাসী দর্শকের সঙ্গে একাত্ম হয়ে গেয়েছেন ‘মা’, ‘আসবার কালে আসলাম একা’, ‘দুষ্টু ছেলের দল’, ‘বেদের মেয়ে জোসনা’, ‘ভিগি ভিগি’-সহ একের পর এক জনপ্রিয় গান। কালো টি-শার্ট, নীল জিনস আর মাথায় পরিচিত সেই গামছা- গিটার হাতে মঞ্চে উঠতেই হর্ষধ্বনিতে কেঁপে ওঠে কনসার্ট ভেন্যু।

নিশ্চিত হওয়া গেছে, দাম্মামের পর এবার জেদ্দায় যাচ্ছেন তিনি। জেমসের অফিসিয়াল ফেসবুক পেজে লেখা হয়েছে, ‘প্রিয় সৌদি আরব প্রবাসী ভাই ও বোনেরা, দেখা হবে জেদ্দাতে ৯ মে।’

জেদ্দার কনসার্টেও থাকবে চমক। জেমসের সঙ্গে গান গাইবেন আরও দুই শিল্পী- সাদিয়া মৌরি ও মৌমিতা বড়ুয়া।

এদিকে এ বছর দাম্মামের আয়োজনে গাইতে না পারলেও ৭ মে জেদ্দায় গাইবেন পড়শী। গত বছর রিয়াদ সিজনেও অংশ নিয়েছিলেন তিনি। পরদিন ৮ মে জেদ্দায় গান শোনাবেন সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। জেদ্দার আগে দাম্মামে পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ড অনুষ্ঠানে গান শুনিয়েছেন ইমরান।

সৌদি আরবের ‘ভিশন ২০৩০’ পরিকল্পনার অংশ হিসেবে নানা দেশের শিল্পীদের এক মঞ্চে আনতে ২০১৯ সাল থেকে চালু হয়েছে ‘রিয়াদ সিজন’। সেই ধারাবাহিকতায় এ বছর নতুন আয়োজনে যোগ হয়েছে ‘পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ড’। বাংলাদেশের পাশাপাশি এতে আরও অংশ নিয়েছে সুদান, ভারত, ফিলিপাইনসের বিভিন্ন অঙ্গনের তারকারা।

জেদ্দার কনসার্টেও কি দেখা যাবে দাম্মামের মতো উন্মাদনা? সেটা দেখার অপেক্ষায় এখন বাংলাদেশি প্রবাসীরা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী

মরুর বুকে ঝড় তুলল জেমস

আপডেট সময় ০৪:১৫:৩৬ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫