ঢাকা ০৯:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী অনেককেই এখন চেনেন না ইলিয়াস কাঞ্চন, মনেও রাখতে পারেন না কেউ যদি আমাকে গালি দেয় তাহলে আমার গুনাহ মাফ হবে: জামায়াত আমির  তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে : তথ্যপ্রযুক্তিমন্ত্রী মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: ডা. জুবাইদা রহমান পে-স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর ‘সাংবাদিকের লেখায় কিছু যায় আসে না!’ বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে বেতন-টিএ-ডিএ নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি শরীয়তপুরে কু’প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে চুরির অপবাদে নি’র্যা’তন, গ্রে’প্তার ২ কুমিল্লায় মোহনা টেলিভিশন অফিসে লুট: দুই আসামি গ্রেপ্তার সোনামসজিদ বন্দরে অবকাঠামো সংকট ব্যবসায়ীদের ক্ষতি, সরকারের দৃষ্টি কামনা” আব্দুল ওয়াহেদর

বর্ষা চৌধুরীর মৃত্যুর খবর ফেসবুক সয়লাব

মারা গেছেন বর্ষা চৌধুরী। দুপুরের পর থেকে সামাজিক মাধ্যম ফেসবুকে তার মৃত্যুর এমন খবর প্রকাশ হয়েছে। অনেকেই পোস্ট দিয়ে বর্ষার মৃত্যু হয়েছে বলে দাবি করছেন, কেউ দিচ্ছেন ভিডিও বার্তা। তবে এই খবরের ব্যাপারে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। বর্ষার পরিবারের পক্ষ থেকেও মেলেনি কোনো তথ্য।

অনেক উদ্যোক্তা, অভিনেত্রী ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা গায়িকা বর্ষা চৌধুরীর পরিচিত ও ঘনিষ্ঠ ছিলেন। তাদের মধ্যে অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের সুখ-দুঃখের স্মৃতিচারণ করে বর্ষার মৃত্যু হয়েছে বলে দাবি করছেন।

ব্র্যান্ড প্রমোটার বারিশা হক তার ফেসবুকে পেজে লিখেছেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বর্ষা চৌধুরী আর নেই। উনার সকল ভুল আমরা ক্ষমা করে দেই। যদি ঘটনা সত্যি হয়ে থাকে, উনাকে নিয়ে ট্রল করা বন্ধ করুন, প্লিজ।’

এর আগে দুপুর ১টার দিকে বর্ষা’স লাইফস্টাইল নামের পেজ থেকে বর্ষার মৃত্যুর খবর জানিয়ে লেখা হয়, ‘আজ ১২টা ২০ মিনিটে হার্ট অ্যাটাকে পৃথিবীর মায়া ত্যাগ করেছেন বর্ষা চৌধুরী।’ পোস্টটি এ রিপোর্ট লেখা পর্যন্ত ৪৪২ জন শেয়ার করেছেন।

অনেক দর্শক মন্তব্য করছেন, বর্ষা চৌধুরীর জীবনের নানা চড়াই-উৎরাই হার মানায় সিনেমার গল্পকেও। বছর দুয়েক আগে দ্বিতীয় স্বামী ব্যান্ডশিল্পী রুমি রহমানের মৃত্যুর পর ভেঙে পড়েন বর্ষা চৌধুরী। এর মধ্যে এক সন্তানের বয়স তখন সবে দেড় মাস। অন্যদিকে বর্ষার সঙ্গে রুমিরও দ্বিতীয় সংসার ছিল এটি।

দ্বিতীয় স্বামীকে হারানোর পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই রুমিকে নিয়ে আবেগঘন পোস্ট ও ভিডিও পোস্ট করে আসছিলেন বর্ষা। সবাইকে চমকে দিয়ে তৃতীয় বিয়ের পিঁড়িতে বসেন গায়িকা, অভিনেত্রী ও উদ্যোক্তা বর্ষা। পাত্রও ঢাকাই সিনেমার পরিচিত মুখ রাসেল মিয়া। যদিও সেই সংসার বেশি দিন টেকেনি।

তারপর আরও বিয়ে নিয়ে আলোচনায় আসেন তিনি। অনেকের সঙ্গে জড়িয়ে পড়েন বিবাদে। তাদের একজন হেলেনা জাহাঙ্গীর। তিনি আজ ফেসবুকে লিখেছেন, ‘বর্ষা চৌধুরী আমাকে নিয়ে যাই বলেছে, আল্লাহ তাকে মাফ করে দিক।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী

বর্ষা চৌধুরীর মৃত্যুর খবর ফেসবুক সয়লাব

আপডেট সময় ০৩:৫৬:০৪ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫