সংবাদ শিরোনাম ::
অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী টেকনিক্যাল ত্রুটি ও কয়লা সংকটে ৩০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কমেছে ঝালকাঠিতে পৌর কবরস্থান-৫ এর উদ্বোধন বাজেট নয়, এটি প্রচারণার দলিল এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীর জুড়ী-বড়লেখা সফর, ১১ দলীয় নেতাদের সঙ্গে মতবিনিময় আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফনে অংশ নেবে ২ কোটি মানুষ এআই প্রযুক্তির পোষ্টার প্রদর্শনী ৩১ দফা বাস্তবায়নে বিশেষ ভূমিকা রাখবে : আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম অতিরিক্ত আইজিপিসহ পুলিশের ২১ কর্মকর্তাকে বদলি মৌলভীবাজার সীমান্তে পুশইনের চেষ্টা,কঠোর অবস্থানে বিজিবি নওগাঁয় এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

এশিয়ার বিভিন্ন এয়ারলাইন্স রুট পরিবর্তন করছে , ভারত পাকিস্তানের সংঘাতের কারণে

ভারত পাকিস্তানের সংঘাতের কারণে ইউরোপগামী অনেক ফ্লাইটের রুট পরিবর্তন বা বাতিল করেছে এশিয়ার একাধিক এয়ারলাইন্স। পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরে বিমান হামলা চালানোর পর ইসলামাবাদ জানিয়েছে, তারা পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে। এই উত্তপ্ত পরিস্থিতির প্রভাব পড়ছে আন্তর্জাতিক আকাশপথেও।

তাইওয়ানের ইভা এয়ার জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণে ভারত ও পাকিস্তানের সংঘাতপূর্ণ অঞ্চল এড়িয়ে চলার জন্য নতুন করে রুট নির্ধারণ করছে ইউরোপগামী ও ইউরোপ ফেরত ফ্লাইটগুলো।

বিমান সংস্থাটি আরও জানিয়েছে, ভিয়েনা থেকে ছেড়ে যাওয়া একটি ফ্লাইটকে আবার সেখানেই ফিরিয়ে নেওয়া হচ্ছে এবং তাইপেই থেকে মিলানগামী একটি ফ্লাইট ভিয়েনায় গিয়ে জ্বালানি নিয়ে গন্তব্যে রওনা দেবে।

দক্ষিণ কোরিয়ার কোরিয়ান এয়ার জানিয়েছে, তারা সিউল থেকে দুবাইগামী ফ্লাইটের রুট পরিবর্তন করেছে। তারা এখন পাকিস্তানের আকাশের পরিবর্তে মিয়ানমার, বাংলাদেশ ও ভারতের ওপর দিয়ে চলবে।

থাই এয়ারওয়েজ জানিয়েছে, ইউরোপ ও দক্ষিণ এশিয়াগামী ফ্লাইটগুলো আজ বুধবার ভোর থেকে নতুন রুটে যাচ্ছে। এতে কিছু ফ্লাইটে দেরি হতে পারে বলে সতর্ক করেছে তারা।

ভিয়েতনাম এয়ারলাইন্স জানিয়েছে, ভারত-পাকিস্তান উত্তেজনার কারণে তাদের ফ্লাইট পরিকল্পনা বাধাগ্রস্ত হয়েছে এবং ফ্লাইট সংক্রান্ত বিস্তারিত সময়সূচি পরে জানানো হবে।

তাইওয়ানের চায়না এয়ারলাইন্স জানিয়েছে, চলমান প্রেক্ষাপটে যাত্রী ও ক্রুদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা জরুরি পরিকল্পনা করছে। তবে তারা এখনো বিস্তারিত কিছু জানায়নি। এছাড়া কাতার এয়ারওয়েজও পরবর্তী ৪৮ ঘণ্টার জন্য পাকিস্তানে ফ্লাইট চলাচল স্থগিত করেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

এশিয়ার বিভিন্ন এয়ারলাইন্স রুট পরিবর্তন করছে , ভারত পাকিস্তানের সংঘাতের কারণে

আপডেট সময় ১২:৩৮:২৪ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫