ঢাকা ০৯:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী অনেককেই এখন চেনেন না ইলিয়াস কাঞ্চন, মনেও রাখতে পারেন না কেউ যদি আমাকে গালি দেয় তাহলে আমার গুনাহ মাফ হবে: জামায়াত আমির  তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে : তথ্যপ্রযুক্তিমন্ত্রী মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: ডা. জুবাইদা রহমান পে-স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর ‘সাংবাদিকের লেখায় কিছু যায় আসে না!’ বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে বেতন-টিএ-ডিএ নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি শরীয়তপুরে কু’প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে চুরির অপবাদে নি’র্যা’তন, গ্রে’প্তার ২ কুমিল্লায় মোহনা টেলিভিশন অফিসে লুট: দুই আসামি গ্রেপ্তার সোনামসজিদ বন্দরে অবকাঠামো সংকট ব্যবসায়ীদের ক্ষতি, সরকারের দৃষ্টি কামনা” আব্দুল ওয়াহেদর

মীরা শোনালেন শহিদ কাপুরের সঙ্গে বিয়ের অজানা কথা

মীরা রাজপুতকে ২০১৬ সালের জুলাই মাসে বিয়ে করেন বলিউড তারকা শহিদ কাপুর। মীরা দিল্লির মেয়ে। বিয়ের আগ পর্যন্ত বলিউডের সঙ্গে তার কোনো সংযোগ ছিল না। বিয়ে ঠিক হওয়ার পর থেকেই আলোচনায় তিনি।

বর্তমানে নিজের একটি প্রসাধনী প্রতিষ্ঠান খুলেছেন মীরা। তাদের বিয়ে ঠিক হওয়ার পর থেকেই তার ব্যক্তিগত জীবন নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়েছে। যে দিন থেকে বিয়ের কথা ঘোষণা করেন শহিদ, তখন থেকেই সবার মন কৌতূহলী হয়ে ওঠে। মীরার সম্পর্কে জানতে সবাই ভীষণ আগ্রহী হয়ে যায়।

কিন্তু সে সময় শহিদ কাপুরের পরিবার সম্পূর্ণ চুপ ছিলেন। মীরা সম্পর্কে কারো কাছে কোনো কথাই বলেননি তারা। বিয়ের আগে ঠিক কী অবস্থা হয়েছিল মীরার- সে সম্পর্কে সম্প্রতি এক সাক্ষাৎকারে খোলামেলা কথা বলেন।

মীরার জন্য ২০ বছর বয়সে বিয়ে করা একটা বড় ব্যাপার ছিল। শহিদের সঙ্গে বিয়ের ঠিক হওয়ার পরেই তাই বড় সিদ্ধান্ত নেন তিনি। মীরা বলেন, ‘যে দিন শহিদের সঙ্গে আমার বিয়ের ঠিক হয়, সেই মুহূর্তে ফেসবুকের প্রোফাইল নিষ্ক্রিয় করে দিয়েছিলাম। তারপর দেখি একসঙ্গে প্রায় ৩ হাজার “ফ্রেন্ড রিকোয়েস্ট” এসে জমা হয়েছে।’ সে সময় প্রত্যেকের নজর ছিল তার দিকে।

মীরা জানান, অনেকেই ভাবতেন যে, তিনি স্বপ্নের দুনিয়ায় বাস করছেন। জীবনটা রূপকথার গল্পের মতো হয়ে গিয়েছে। কিন্তু তিনি সেসময় খুবই একা হয়ে গিয়েছিলেন। মীরা বলেন, ‘প্রথমে ভয় পেয়েছিলাম, কেউ যদি আমার প্রোফাইল হ্যাক করে দেয়!’ সে সময় নিজের বন্ধুদের সঙ্গে কথা বলাও বন্ধ করে দিয়েছিলেন মীরা। মুম্বাই শহরে নিজেকে মানিয়ে নিতেও অসুবিধা হয়েছিল তার। তবে এখন পুরো পরিস্থিতিই বদলে গেছে। দুই সন্তান আর স্বামীকে নিয়ে মীরা বেশ সুখে শান্তিতে আছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী

মীরা শোনালেন শহিদ কাপুরের সঙ্গে বিয়ের অজানা কথা

আপডেট সময় ১২:১৯:৪১ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫