সংবাদ শিরোনাম ::
শুভ জন্মদিন ফুটবল জাদুকর লিওনেল মেসি নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী নিষিদ্ধ হলেন ‘ভিনি আইনে’ লাল কার্ড পাওয়া ফুটবলার শ্রীপুর পৌরসভার ৯২.৯৭ কোটি টাকার বাজেট ঘোষণা: নতুন কোনো কর নয়, জোর অবকাঠামো উন্নয়নে আদিতমারীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার মৌলভীবাজারের জুড়ী সীমান্তে ৫৪ পিস ইয়াবাসহ আটক ১ প্রেমিকার খোঁজে চীন থেকে রংপুরে, শেষমেশ বেরোবি ক্যাম্পাসে বিদেশি নাগরিক পাঁচ কোটির সরকারি তহবিল গিলে খেলেন উপাচার্য ড. জুলহাস উদ্দিন ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান ফেনী আলিয়ার বিতর্কিত অধ্যক্ষ কারাগারে

বগুড়ায় যুবলীগ নেতার গুদাম থেকে খাদ্য বান্ধব কর্মসূচির সরকারি চাল উদ্ধার

বগুড়ার সারিয়াকান্দিতে শাহাদৎ হোসেন নামে এক যুবলীগ নেতার গুদাম থেকে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১ হাজার ১৩০ বস্তা চাল উদ্ধার হয়েছে।

তবে এ সময় অভিযানের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান তিনি। উপজেলার কালিতলা বাগবেড় এলাকায় বুধবার সন্ধ্যায় জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন। অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাঈম।

সন্ধ্যা ৬টা থেকে রাত সোয়া আটটা পর্যন্ত চলা এই আদালতে ৫০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী হাকিম। দণ্ডিত ব্যক্তি হলেন বাগবেড় এলাকার শাহিন আলম। তিনি শাহাদৎ হোসেনের ভাই। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, শাহাদৎ হোসেন সারিয়াকান্দিতে চালের ব্যবসা করেন।

এ ছাড়াও তিনি উপজেলা যুবলীগের সদস্য। শাহাদৎ নিজের বাসভবনের নিচতলায় চালের গুদামে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচি চাল মজুত করে রেখেছিলেন। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জেলা প্রশাসন। অভিযানে গুদাম থেকে প্রতিটি ৩০ কেজির ১ হাজার ১৩০ বস্তা চাল উদ্ধার করা হয়।

এসময় গুদামে শাহাদৎ হোসেনের ভাই শাহীন আলম উপস্থিত ছিলেন। তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে চালের গুদাম সিলগালা করা হয়েছে। এসব বিষয় নিশ্চিত করেন নির্বাহী হাকিম জান্নাতুল নাঈম। তিনি বলেন, জাতীয় গোয়েন্দা সংস্থার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। আদালতে প্রসিকিউশনের দায়িত্বে ছিলেন কৃষি বিপনন অধিপ্তরের বাজার পরিদর্শক আবু তাহের। এ সময় অভিযানে উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. আতিকুর রহমান ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শুভ জন্মদিন ফুটবল জাদুকর লিওনেল মেসি

বগুড়ায় যুবলীগ নেতার গুদাম থেকে খাদ্য বান্ধব কর্মসূচির সরকারি চাল উদ্ধার

আপডেট সময় ০২:০২:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ডিসেম্বর ২০২২