ঢাকা ১২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে বিজিবির অভিযানে ভারতীয় সিরাপসহ গ্রেপ্তার ১ মুরাদনগরে ১৬ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দুর্নীতির অভিযোগের কেন্দ্রে পরিচালক সালেহ্ আহমদ জাকারিয়া রূপালী লাইফে এখনও বহাল সিইও গোলাম কিবরিয়া! রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকার ও সিইসির বৈঠক আজ আইসিটি আইনে সাজা দেওয়ার হুমকির অভিযোগ ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে পবিপ্রবির বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার অভিবাসন ব্যয় কমা‌তে কাজ কর‌ছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকার পার্শ্ববর্তী জেলাগুলো দ্রুতগতির রেল নেটওয়ার্কের আওতায় আসবে: রেলমন্ত্রী জুলাই শহীদদের স্বপ্নের দেশ গড়তে প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

আদিতমারীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার

লালমনিরহাটের আদিতমারীতে এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে ধর্ষণের অভিযোগে আলিম উদ্দিন (২৬) নামের এক মাদরাসা শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (২৩ জুন) সকালে এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ নিজে বাদী হয়ে আদিতমারী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

​গ্রেফতারকৃত আলিম উদ্দিন উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের ফলিমারী এলাকার বাসিন্দা এবং নামুড়ী চন্দ্রপুর সালমান ফারসি নূরানী মাদরাসার শিক্ষক বলে জানা গেছে।
​এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সোমবার (২২ জুন) দুপুরে উপজেলার সারপুকুর ইউনিয়নের নাড়িয়ার বাজার এলাকায় ওই গৃহবধূর বাড়িতে প্রবেশ করেন শিক্ষক আলিম উদ্দিন। একপর্যায়ে ঘরে কেউ না থাকার সুযোগে তিনি ওই গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণ করেন। বিষয়টি টের পেয়ে স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে বাড়িটি ঘেরাও করে অভিযুক্ত শিক্ষককে আপত্তিকর অবস্থায় হাতেনাতে আটক করেন। পরে আদিতমারী থানা পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেয়।

​পারিবারিক সূত্র জানায়, ভুক্তভোগী ওই গৃহবধূ বর্তমানে ৫ মাসের অন্তঃসত্ত্বা। আজ মঙ্গলবার সকালে তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ তা নিয়মিত মামলা হিসেবে রুজু করে।

​আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব সজীব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান: ​”ভুক্তভোগী গৃহবধূর মামলার প্রেক্ষিতে আসামিকে গ্রেফতার দেখিয়ে আজ দুপুরের পর আদালতের মাধ্যমে লালমনিরহাট জেলহাজতে পাঠানো হয়েছে। এছাড়া ভুক্তভোগী নারীর ডাক্তারি পরীক্ষার (মেডিকেল টেস্ট) জন্য তাকে লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করছে পুলিশ।”

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজশাহীতে বিজিবির অভিযানে ভারতীয় সিরাপসহ গ্রেপ্তার ১

আদিতমারীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার

আপডেট সময় ১১:৩৪:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬