ঢাকা ১২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাউবোর নাম ভাঙিয়ে পারকি সৈকতে লুসাই পার্কের ‘বালু লুট’! চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩ বড়লেখায় সাংবাদিক লিটন শরীফের বাবার ই’ন্তেকাল, দাফন সম্পন্ন রাজশাহীতে বিজিবির অভিযানে ভারতীয় সিরাপসহ গ্রেপ্তার ১ মুরাদনগরে ১৬ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দুর্নীতির অভিযোগের কেন্দ্রে পরিচালক সালেহ্ আহমদ জাকারিয়া রূপালী লাইফে এখনও বহাল সিইও গোলাম কিবরিয়া! রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকার ও সিইসির বৈঠক আজ আইসিটি আইনে সাজা দেওয়ার হুমকির অভিযোগ ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে পবিপ্রবির বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার

ফেনী আলিয়ার বিতর্কিত অধ্যক্ষ কারাগারে

বিগত ফ্যাসিবাদ আমলে ক্ষমতার অপব্যবহার করে নানা অনিয়ম দুর্নীতিতে আলোচিত ফেনী আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসানকে তিনটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার ফেনীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, মাওলানা মাহমুদুল হাসান সিআর/এফজিআর-৪২১/২৪, এফজিআর-৪৯৯/২৪ এবং এফজিআর-২৭৪/২৫ নম্বর মামলার এজাহারভুক্ত আসামি। এর মধ্যে এফজিআর-৪৯৯/২৪ নম্বর মামলায় তিনি উচ্চ আদালত থেকে অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন।

জামিনের মেয়াদ শেষ হওয়ায় মঙ্গলবার তিনি ফেনীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সালামত উল্লাহর আদালতে আত্মসমর্পণ করে স্থায়ী জামিনের আবেদন জানান। শুনানি শেষে আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করেন। পরে অপর দুই মামলাসহ মোট তিনটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

স্থানীয়ভাবে আলোচিত এই অধ্যক্ষের বিরুদ্ধে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি ও প্রশাসনিক ক্ষমতার অপব্যবহারের নানা অভিযোগ উঠেছিল বলে সংশ্লিষ্ট মহলের দাবি। তবে এসব অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ফেনীর শিক্ষা অঙ্গনে দীর্ঘদিন ধরে আলোচিত মাহমুদুল হাসানকে ঘিরে বিভিন্ন সময়ে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে অসন্তোষের কথাও সামনে আসে। সর্বশেষ আদালতের এ আদেশের মাধ্যমে তিনি কারাগারে গেলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাউবোর নাম ভাঙিয়ে পারকি সৈকতে লুসাই পার্কের ‘বালু লুট’!

ফেনী আলিয়ার বিতর্কিত অধ্যক্ষ কারাগারে

আপডেট সময় ০৯:২৬:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬