ঢাকা ০২:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী অনেককেই এখন চেনেন না ইলিয়াস কাঞ্চন, মনেও রাখতে পারেন না কেউ যদি আমাকে গালি দেয় তাহলে আমার গুনাহ মাফ হবে: জামায়াত আমির  তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে : তথ্যপ্রযুক্তিমন্ত্রী মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: ডা. জুবাইদা রহমান পে-স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর ‘সাংবাদিকের লেখায় কিছু যায় আসে না!’ বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে বেতন-টিএ-ডিএ নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি শরীয়তপুরে কু’প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে চুরির অপবাদে নি’র্যা’তন, গ্রে’প্তার ২ কুমিল্লায় মোহনা টেলিভিশন অফিসে লুট: দুই আসামি গ্রেপ্তার সোনামসজিদ বন্দরে অবকাঠামো সংকট ব্যবসায়ীদের ক্ষতি, সরকারের দৃষ্টি কামনা” আব্দুল ওয়াহেদর

পবনদীপের সারা শরীরে তীব্র যন্ত্রণা , ভেঙেছে একাধিক হাড়

‘ইন্ডিয়ান আইডল’ জয়ী সংগীতশিল্পী পবনদীপ রাজন। সোমবার ভোর রাতে অহমদাবাদের কাছে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন তিনি। এদিকে সংগীতশিল্পীর সহযোগী দল তার শারীরিক অবস্থার কথা জানিয়ে এক বিবৃতি প্রকাশ করেন।

বিবৃতিতে বলা হয়, এখন সংগীতশিল্পীতে আইসিইউতে রাখা হয়েছে। আগের তুলনায় ভালো আছেন। সারা শরীরের হাড় ভেঙেছে তার। এ ছাড়াও শরীর জুড়ে অনেক আঘাত। টানা ছয় ঘণ্টা অস্ত্রোপচার করা হয়েছে। কিছু হাড় জোড়া লাগিয়েছেন চিকিৎসকেরা।

বিবৃতিতে পবনদীপের সহযোগী দল আরও জানিয়েছে, একাধিক হাড় ভাঙায় অসহ্য যন্ত্রণা ভোগ করতে হয়েছে গায়ককে। সন্ধ্যা সাতটা থেকে টানা অস্ত্রোপচারের চলে। তারপর একটু কমেছে সেই যন্ত্রণা। আপাতত আইসিইউ-তে থাকবেন গায়ক।

দিন চারেক পরে শারীরিক অবস্থার উন্নতি হলে বাকি ফ্র্যাকচার এবং আঘাতের জন্য তার আরও একটি অস্ত্রোপচার করা হবে। গায়কের বর্তমান শারীরিক পরিস্থিতি জানানোর পাশাপাশি তার অনুরাগীদের আন্তরিক ধন্যবাদও জানানো হয়েছে সহযোগী দলের পক্ষ থেকে।

প্রসঙ্গত, সোমবার ভোর ৩.৪০ মিনিট নাগাদ পবনদীপের গাড়ির সঙ্গে একটি মালবাহী ট্রাকের ধাক্কা লাগে হাইওয়েতে। তার জেরেই এই দুর্ঘটনা। পবনদীপ উত্তরাখণ্ডের চম্পাওয়াটের বাসিন্দা। নিজের বাড়ি থেকে আহমেদাবাদের এক অনুষ্ঠানের উদ্দেশে রওনা দিয়েছিলেন। গায়কের সঙ্গে ছিলেন তার বন্ধু অজয় মেহরা ও চালক রাহুল সিংহ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী

পবনদীপের সারা শরীরে তীব্র যন্ত্রণা , ভেঙেছে একাধিক হাড়

আপডেট সময় ০৭:৪৭:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫