সংবাদ শিরোনাম ::
অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী টেকনিক্যাল ত্রুটি ও কয়লা সংকটে ৩০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কমেছে ঝালকাঠিতে পৌর কবরস্থান-৫ এর উদ্বোধন বাজেট নয়, এটি প্রচারণার দলিল এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীর জুড়ী-বড়লেখা সফর, ১১ দলীয় নেতাদের সঙ্গে মতবিনিময় আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফনে অংশ নেবে ২ কোটি মানুষ এআই প্রযুক্তির পোষ্টার প্রদর্শনী ৩১ দফা বাস্তবায়নে বিশেষ ভূমিকা রাখবে : আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম অতিরিক্ত আইজিপিসহ পুলিশের ২১ কর্মকর্তাকে বদলি মৌলভীবাজার সীমান্তে পুশইনের চেষ্টা,কঠোর অবস্থানে বিজিবি নওগাঁয় এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

বলিউড বাদশা মেট গালায় ইতিহাস গড়লেন

এ যেন এক অন্যরকম শাহরুখ খান। সম্পূর্ণ কালো পোশাক, গলায় বেশ কয়েকটি হার, হাতে স্টিক নিয়ে দেখা গেলে বলিউড বাদশাকে। এমন সাজেই প্রথম ভারতীয় পুরুষ হিসেবে মেট গালার মঞ্চে ধরা দিলেন কিং খান। তার এ লুক দেখে মুগ্ধ ভক্ত-অনুরাগীরা।

মেট গালায় অংশ নিতে রোববার নিউইয়র্ক পৌঁছেছেন বাদশা। সব জল্পনার শেষে তখনই পোশাকশিল্পীর টিমের পক্ষ থেকে জানানো হয়, ‘বেঙ্গল টাইগার’সব্যসাচীর সঙ্গে জুটি বেঁধে মেট গালায় তাক লাগাবেন শাহরুখ খান। সোমবার রাতে ‘মেট গালা ২০২৫’র মঞ্চে সম্পূর্ণ কালো পোশাকে প্রকাশ্যে এলেন শাহরুখ।

শাহরুখ এ সময় পরেছিলেন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের তৈরি লম্বা কালো কোট। যা মেঝেতে লুটিয়ে ছিল। কালো শার্ট। গলায় ছিল ভারী ও চকমকে বেশ কয়েকটি হার। ছিল একটি ‘কে’ লেখা পেনডেন্ট। যা হিরা খচিত। হাতে ছিল বেশ কয়েকটি আংটি। এর সঙ্গে হাতে ছিল স্টিক। এটি কিং খানের এই লুককে অন্য মাত্রা দিয়েছে।

মেট গালার মঞ্চে এসে পোজ দেন কিং খান। হাসি মুখে হাত নাড়েন ভক্তদের জন্য। ভোলেননি নিজের সিগনেচার পোজ দিতেও। ম্যানেজার পুজা দদলানি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন শাখরুখ খানের এ মেট গালা লুক। যা দেখে উচ্ছ্বসিত অনুরাগীরা।

নিউইয়র্কের মিউজিয়াম অফ আর্ট কস্টিউম ইনস্টিটিউটে প্রতি বছর ঐতিহ্যবাহী এ ফ্যাশন আয়োজন হয়। এখানে বিশ্ববিখ্যাত ফ্যাশন ব্র্যান্ড, ডিজাইনার ও মডেলদের দেখা যায় এখানে। এতে মূলত নারীরাই অংশ নেন। তবে প্রথম ভারতীয় পুরুষ হিসেবে মেট গালার মতো বিশ্বমানের ফ্যাশন ইভেন্টে অংশ নিয়ে শাহরুখ খান ইতিহাস সৃষ্টি করেছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

বলিউড বাদশা মেট গালায় ইতিহাস গড়লেন

আপডেট সময় ০৪:২২:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫