ঢাকা ০৮:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী অনেককেই এখন চেনেন না ইলিয়াস কাঞ্চন, মনেও রাখতে পারেন না কেউ যদি আমাকে গালি দেয় তাহলে আমার গুনাহ মাফ হবে: জামায়াত আমির  তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে : তথ্যপ্রযুক্তিমন্ত্রী মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: ডা. জুবাইদা রহমান পে-স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর ‘সাংবাদিকের লেখায় কিছু যায় আসে না!’ বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে বেতন-টিএ-ডিএ নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি শরীয়তপুরে কু’প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে চুরির অপবাদে নি’র্যা’তন, গ্রে’প্তার ২ কুমিল্লায় মোহনা টেলিভিশন অফিসে লুট: দুই আসামি গ্রেপ্তার সোনামসজিদ বন্দরে অবকাঠামো সংকট ব্যবসায়ীদের ক্ষতি, সরকারের দৃষ্টি কামনা” আব্দুল ওয়াহেদর

জমজমাট প্রেম পরোটার দোকানে

বৈচিত্রময় চরিত্রের জন্য দারুণ জনপ্রিয় দক্ষিণী সুপারস্টার বিজয় সেতুপতি। বেশিরভাগ সময়ই তাকে অ্যাকশান মুডেই দেখা যায়। তবে এবার তিনি ফিরছেন একেবারেই রোমান্সে ভরপুর এক সিনেমা নিয়ে। তার ৫২তম সিনেমাটির অফিসিয়াল নাম ‘থালাইভান থালাইভি’।

এ ছবিতে সেই ‘৯৬’ ছবির মতো প্রেমিক চরিত্রে মুগ্ধতা ছড়াবেন ‘জওয়ান’ খ্যাত অভিনেতা। তার সঙ্গে রয়েছেন মিষ্টি নায়িকা নিত্যা মেনন। দুজনকে দেখা যাবে এক কঠিন বাস্তবতা ও আবেগে মোড়া প্রেমের গল্পে।

কী আছে গল্পে, সেই আলোচনা চলছে বিজয় ভক্তদের মনে। জানা গেছে, বিজয় এই ছবিতে একজন স্ট্রিট ফুড বিক্রেতার চরিত্রে অভিনয় করবেন। আর নিত্যা তার স্ত্রী। দুজনে মিলে চালান পরোটার দোকান! সেখানে আছে প্রেম ও ঝগড়ার গল্প। থাকবে ছোট ছোট কিছু দুঃখ থেকে বড় বড় অনুভূতির স্পর্শ। হাস্যরসের আড়ালে এই গল্পটি দর্শককে মুগ্ধ করবে বলে দাবি পরিচালক পাণ্ডিরাজের।

এই সিনেমায় কমেডি ছড়িয়ে দিতে উপস্থিত হয়েছেন যোগি বাবুও। বাকি কাস্ট এখনও ঘোষণা হয়নি।

ছবির টাইটেল টিজারে দেখা যায়, একদল মহিলা নববধূ নিত্যাকে দেখে প্রশংসা করছেন, ‘এই মেয়েটাকে কিছুতেই আর কষ্ট পেতে হবে না!’ মুহূর্তেই স্ক্রিনে হাজির হন বিজয় সেতুপতি। শুরু হয় তার ও নিত্যার দাম্পত্য কলহ। টিজারের শেষদিকে হঠাৎই গল্প মোড় নেয় গা ছমছমে রহস্যের দিকে।

ছবিটি পরিচালনা করছেন জনপ্রিয় নির্মাতা পাণ্ডিরাজ। সংগীত পরিচালনায় রয়েছেন ‘রকস্টার’ সান্থোশ নারায়ণন। সিনেমাটোগ্রাফি করছেন এম. শুকুমার এবং এডিটিংয়ে প্রদীপ ই. রাঘব। ছবিটির শুটি চলতি বছরের শেষদিকে শুরু হবে বলে জানা গেছে।

এদিকে সম্প্রতি বিজয় সেতুপতি ঘোষণা করেছেন পুরি জগন্নাধ পরিচালিত নতুন একটি সিনেমাতে কাজের কথা। এ ছবিতে টাবু ও রাধিকা আপ্তেও থাকবেন তার সঙ্গে। সিনেমাটির শুটিং জুনে শুরু হবে। একাধিক ভাষায় মুক্তি পাবে ছবিটি। এছাড়া ‘অ্যাস’ ও ‘ট্রেন’ নামের আরও দুই প্রজেক্টে কাজ করছেন বিজয়।

অন্যদিকে, নিত্যা মেননকে শেষ দেখা গিয়েছে ‘কাধালিক্কা নেরামিল্লাই’ ছবিতে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী

জমজমাট প্রেম পরোটার দোকানে

আপডেট সময় ১২:১৬:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫