ঢাকা ১২:৩২ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চন্দ্রগঞ্জে দুই মার্কেটের পৃথক পরিচয়, একসঙ্গে নির্বাচন নিয়ে প্রশ্ন বন কর্মকর্তা হয়েও বানে থাকতে চান না ডেপুটি রেঞ্জার অভিজিত কুমার বড়ুয়া পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় ধানক্ষেতে থ্রি-হুইলার, মা-মেয়েসহ নিহত ৩ মোহনগঞ্জের সন্তান ড. ইন্দ্রজিৎ রায়, কৃষি গবেষণায় আন্তর্জাতিক পরিচিতি মুকসুদপুরে একের পর এক ১০ গাড়ির সংঘর্ষ, আহত শতাধিক প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী আত্রাইয়ে ধানের ব্লাস্ট রোগের সংক্রমণে দুশ্চিন্তায় কৃষকেরা, আক্রান্ত মাত্র ৪ বিঘা বলছে কৃষি অফিস ক্যান্টনমেন্ট রাজস্ব সার্কেলে ‘জাদুর ডায়েরি’ ও ২৩ দালালের সিন্ডিকেট: ঘুষ ছাড়া নড়ে না ফাইল খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে নাগরিক স্মরণসভা ২৮ ডিসেম্বর ইসলামী গণতান্ত্রিক পার্টির প্রেসিডিয়ামের জরুরি সভা অনুষ্ঠিত

‘বাচ্চা ছেলে নই যে এমন অপমান সহ্য করব’ – সনু নিগম

ভারতীয় সংগীতশিল্পী সনু নিগম। অসাধারণ কণ্ঠস্বর ও সুরেলা গায়কীর জন্য তিনি বলিউডের অন্যতম সেরা গায়ক হিসেবে পরিচিত। সম্প্রতি ভারতের ব্যাঙ্গালুরুর একটি কলেজে অনুষ্ঠান ছিল এ সংগীতশিল্পীর। এ সময় এক অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হন তিনি।

বেঙ্গালুরু কনসার্ট বিতর্কে অবশেষে মুখ খুলছেন সনু নিগম। নিজের ইনস্টাগ্রামে গায়ক লেখেন, ‘হিন্দি ছাড়াও আমি অনেক ভাষায় গান গেয়েছি। তার মধ্যে কন্নড় ভাষার গান অন্যতম। সামাজিক যোগাযোগ মাধ্যমে ১০০ মতো ভিডিও আছে যেখানে দেখা যাবে আমি কনসার্টে প্রায় ১ ঘণ্টারও বেশি সময় কন্নড় গান গেয়েছি।’

বলিউডের অর্ধেক বিক্রি হয়ে গেছে আর বাকিরা ভয়ে চুপ : প্রকাশ রাজ
পাকিস্তানকে ধ্বংস করে দিয়েছে দেশটির সেনাবাহিনী : আদনান সামি
‘আমার মা, ভাইবোন যেমন পরিবার গৃহকর্মীও তাদেরই একজন’

তার কথায়, ‘আমার ৫১ বছর বয়স। জীবনে দ্বিতীয়ার্ধ্ব চলছে। আমি বাচ্চা ছেলে নই যে এমন অপমান সহ্য করব। আমার পুত্রের বয়সী একটি ছেলে আমায় হুমকি দেবে, আর আমি তা চুপচাপ সহ্য করে নেব! পারব না।’

হাজার হাজার শ্রোতার সামনে এভাবে অপমান কোনও ভাবেই মেনে নিতে পারেননি সনু। বার বার বোঝানো সত্ত্বেও একরোখা মনোভাব পোষণ করেছিলেন সেই যুবকেরা। তখনই মেজাজ হারান গায়ক।

সংগীতশিল্পীর ভাষ্যে, ‘প্রত্যেক শিল্পী একটি অনুষ্ঠানের আগে নিজের মতো করে তালিকা তৈরি করেন। কখন কোন গান গাইবেন। সেই মতো এদিন এক ঘণ্টা কন্নড় গানও আমি গেয়েছিলাম। কিন্তু প্রথম গানটি গাওয়ার পর থেকেই ওরা উস্কানিমূলক মন্তব্য করতে শুরু করে। এবার আপানারাই বলুন কার ভুল এখানে।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চন্দ্রগঞ্জে দুই মার্কেটের পৃথক পরিচয়, একসঙ্গে নির্বাচন নিয়ে প্রশ্ন

‘বাচ্চা ছেলে নই যে এমন অপমান সহ্য করব’ – সনু নিগম

আপডেট সময় ০৮:২৭:১০ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫