ঢাকা ১২:১৩ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় ধানক্ষেতে থ্রি-হুইলার, মা-মেয়েসহ নিহত ৩ মোহনগঞ্জের সন্তান ড. ইন্দ্রজিৎ রায়, কৃষি গবেষণায় আন্তর্জাতিক পরিচিতি মুকসুদপুরে একের পর এক ১০ গাড়ির সংঘর্ষ, আহত শতাধিক প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী আত্রাইয়ে ধানের ব্লাস্ট রোগের সংক্রমণে দুশ্চিন্তায় কৃষকেরা, আক্রান্ত মাত্র ৪ বিঘা বলছে কৃষি অফিস ক্যান্টনমেন্ট রাজস্ব সার্কেলে ‘জাদুর ডায়েরি’ ও ২৩ দালালের সিন্ডিকেট: ঘুষ ছাড়া নড়ে না ফাইল খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে নাগরিক স্মরণসভা ২৮ ডিসেম্বর ইসলামী গণতান্ত্রিক পার্টির প্রেসিডিয়ামের জরুরি সভা অনুষ্ঠিত স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী  পদে পদে কোটি টাকা খরচ করেন ভারপ্রাপ্ত সবিচ আবুল হাছানাত হুমায়ুন কবীর

কী এমন আছে ‘স্কুইড গেম’ তারকার সিনেমায় ? মুক্তি পেয়েই হিট

বিশ্বজুড়ে দর্শকপ্রিয় সিরিজ ‘স্কুইড গেম’। এর দ্বিতীয় পর্বে অভিনয় করে আন্তর্জাতিকভাবে খ্যাতি পেয়েছেন দক্ষিণ কোরিয়ার অভিনেতা কাং হা-নুল। সম্প্রতি মুক্তি পেয়েছে এই অভিনেতার অপরাধ থ্রিলার সিনেমা ‘ইয়াদাং: দ্য স্নিচ’। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তিনি।

ছবিটি মুক্তির পর বক্স অফিসে ঝড় তুলেছে। প্রথম সপ্তাহে বেশ মোটা অংকের আয় করেছে। দ্বিতীয় সপ্তাহেও বক্স অফিসে শীর্ষে অবস্থান ধরে রেখেছে সিনেমাটি।

এটি গত সপ্তাহে আয় করেছে ৩.৪ মিলিয়ন ডলার। মোট মার্কেট শেয়ারের ৪৯.৫% দখল করেছে ছবিটি।

মুক্তি পেয়েই হিট, কী এমন আছে ‘স্কুইড গেম’ তারকার সিনেমায়

১৬ এপ্রিল মুক্তি পাওয়া এই সিনেমাটির মোট ১.৬ মিলিয়ন টিকিট বিক্রি হয়েছে। অতিরিক্ত ৫২১,৪৫৯ জন দর্শক টেনেছে এটি। এর ফলে মোট আয় পৌঁছেছে ১০.৭ মিলিয়ন ডলার। এসব তথ্য জানিয়েছে, কোরিয়ান ফিল্ম কাউন্সিলের ট্র্যাকিং সেবা কোবিস।

হুয়াং বিয়ং-গুগ পরিচালিত এই সিনেমার গল্প রিভলভস অ্যারাউন্ড নামের এক পেশাদার গুপ্তচরকে ঘিরে। যিনি মাদক ব্যবসার তথ্য গোপনে প্রসিকিউটর এবং পুলিশকে সরবরাহ করেন। এক মাদকবিরোধী অভিযানের মাধ্যমে বিপজ্জনক ষড়যন্ত্রের মুখোমুখি হন তিনি। বেঁচে থাকতে তাকে যুদ্ধে নামতে হয়। ছবিতে আছে মজবুত গল্পের অসাধারণ বুনট, থ্রিলার, সাসপেন্স, অ্যাকশনের ছড়াছড়ি।

সিনেমাটিতে কাং হা-নুলের সঙ্গে আরও অভিনয় করেছেন ‘এক্সহুমা’ তারকা ইউ হাই-জিন এবং ‘দ্য ওয়ার্ল্ড অব দ্য মেরিড’ তারকা পার্ক হ্য-জুন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় ধানক্ষেতে থ্রি-হুইলার, মা-মেয়েসহ নিহত ৩

কী এমন আছে ‘স্কুইড গেম’ তারকার সিনেমায় ? মুক্তি পেয়েই হিট

আপডেট সময় ০৬:৩২:৪১ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫