ঢাকা ১২:১০ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মোহনগঞ্জের সন্তান ড. ইন্দ্রজিৎ রায়, কৃষি গবেষণায় আন্তর্জাতিক পরিচিতি মুকসুদপুরে একের পর এক ১০ গাড়ির সংঘর্ষ, আহত শতাধিক প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী আত্রাইয়ে ধানের ব্লাস্ট রোগের সংক্রমণে দুশ্চিন্তায় কৃষকেরা, আক্রান্ত মাত্র ৪ বিঘা বলছে কৃষি অফিস ক্যান্টনমেন্ট রাজস্ব সার্কেলে ‘জাদুর ডায়েরি’ ও ২৩ দালালের সিন্ডিকেট: ঘুষ ছাড়া নড়ে না ফাইল খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে নাগরিক স্মরণসভা ২৮ ডিসেম্বর ইসলামী গণতান্ত্রিক পার্টির প্রেসিডিয়ামের জরুরি সভা অনুষ্ঠিত স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী  পদে পদে কোটি টাকা খরচ করেন ভারপ্রাপ্ত সবিচ আবুল হাছানাত হুমায়ুন কবীর বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

মা হারালেন অনিল কাপুর

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৩:২৪:৪৩ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫
  • ৭৫৮ বার পড়া হয়েছে

বলিউড অভিনেতা অনিল কাপুর ও চলচ্চিত্র প্রযোজক বনি কাপুরের মা নির্মল কাপুর মারা গেছেন। শুক্রবার (২ মে) রাতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। এমন দুঃসংবাদ ছড়িয়ে পড়ার পরই কাপুর পরিবারের সাবইকে সান্ত্বনা দিতে ছুটে যান করণ জোহর, ফারহা খান, রানি মুখোপাধ্যায়, রবিনা ট্যান্ডন, অনুপম খের, জাভেদ আখতার, রাজকুমার সন্তোষীসহ বলিউডের অনেক খ্যাতিমান তারকারা।
ভারতীয় গণমাধ্য ‘সংবাদ প্রতিদিন’ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত কারণে ভুগছিলেন নির্মল কাপুর। কয়েক দিন আগে তার শারীরিক পরিস্থিতি অবনতি হওয়ায় ভর্তি মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই হাসপাতালে তার ভর্তি করা হয়। শুক্রবার সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে নির্মলের বয়স হয়েছিল ৯০।

জানা গেছে, শনিবার সকাল সাড়ে ১১টায় পবনহংস শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। এরই মধ্যে শুক্রবার গভীর রাতে দাদিকে শেষবার দেখার জন্য পৌঁছে গিয়েছিলেন সোনম কাপুর। হাসপাতাল থেকে দুই চাচা অনিল-সঞ্জয়ের সঙ্গে দাদির মরদেহ বাড়িতে নিয়ে আসার সময়ে ভেঙে পড়েন অর্জুন কাপুরও। এককোণে দাঁড়িয়ে অঝোরে কাঁদতে দেখা যায় নির্মলের নাতনি শানায়া কাপুরের প্রিয় বান্ধবী অনন্যা পাণ্ডেকে।

রাজ কাপুরের চাচাতো ভাই সুরিন্দর কাপুরের স্ত্রী ছিলেন নির্মল কাপুর। তাদের তিন ছেলে বনি, অনিল, সঞ্জয় প্রত্যেকেই ফিল্ম ইন্ডাস্ট্রিতে জনপ্রিয়। নাতি অর্জুন কাপুর, নাতনি সোনম কাপুর, জাহ্নবী কাপুর, খুশি কাপুর , রিহা কাপুর, জাহান কাপুররাও অভিনয়কেই পেশা হিসেবে বেছে নিয়েছেন। বলিউডের চলচ্চিত্র পরিবারের অন্যতম বয়োজ্যেষ্ঠ ব্যক্তি মৃত্যু শোকের ছায়া নেমে এসেছে ভারতীয় শোবিজে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোহনগঞ্জের সন্তান ড. ইন্দ্রজিৎ রায়, কৃষি গবেষণায় আন্তর্জাতিক পরিচিতি

মা হারালেন অনিল কাপুর

আপডেট সময় ০৩:২৪:৪৩ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫