ঢাকা ০৬:২৬ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী অনেককেই এখন চেনেন না ইলিয়াস কাঞ্চন, মনেও রাখতে পারেন না কেউ যদি আমাকে গালি দেয় তাহলে আমার গুনাহ মাফ হবে: জামায়াত আমির  তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে : তথ্যপ্রযুক্তিমন্ত্রী মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: ডা. জুবাইদা রহমান পে-স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর ‘সাংবাদিকের লেখায় কিছু যায় আসে না!’ বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে বেতন-টিএ-ডিএ নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি শরীয়তপুরে কু’প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে চুরির অপবাদে নি’র্যা’তন, গ্রে’প্তার ২ কুমিল্লায় মোহনা টেলিভিশন অফিসে লুট: দুই আসামি গ্রেপ্তার সোনামসজিদ বন্দরে অবকাঠামো সংকট ব্যবসায়ীদের ক্ষতি, সরকারের দৃষ্টি কামনা” আব্দুল ওয়াহেদর

বুয়েটের কনসার্ট থেকে বাদ পড়লেন ন্যান্সি

সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। বিদেশে ট্যুর করে সম্প্রতি দেশে ফিরেছেন তিনি। গতকাল বুয়েট ক্লাবের একটি আয়োজনে গান গাওয়ার কথা ছিল তার। তবে অনুষ্ঠানের আগে জানতে পারেন এই শিল্পীকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে তাকে। মঙ্গলবার অনুষ্ঠানে গান না গাওয়ার কথা জানিয়ে দেন আয়োজকরা। বিষয়টি সামাজিক মাধ্যমে জানিয়েছেন ন্যান্সি নিজেই।

ন্যান্সি বলেন, ‘রাতে সন্ধ্যায় বুয়েট ক্লাব আয়োজিত একটি অনুষ্ঠানে আমার গান পরিবেশন করার কথা। গতরাতে জানতে পারি আমাকে শিল্পী তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।’

কারণ হিসেবে আয়োজকরা এই শিল্পীকে জানায়, বুয়েট ক্লাবের সভাপতি পদপ্রার্থী তাদের (আয়োজকদের) জানিয়েছে, রাজনৈতিক দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে শিল্পীদের নামের তালিকা দেখে। রাজনীতির সঙ্গে যুক্ত আছেন এমন কোনো শিল্পী অনুষ্ঠানে অংশ নিলে তারা অনুষ্ঠান বয়কট করবে। ন্যান্সিকে এটি জানানো হয়েছে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে।

প্রশ্ন তুলে ন্যান্সি বলেন, ‘বুয়েট ক্লাবের সদস্যরা কি হঠাৎ করেই আমার রাজনৈতিক মতাদর্শ জানতে পারলেন? রাজনৈতিক পরিচয় থাকলে কি এভাবে একজন শিল্পীকে অসম্মান করা যায়? আমি কি যেচে অনুষ্ঠানটি করতে চেয়েছিলাম, নাকি আপনারা অতি আগ্রহী ছিলেন? বুয়েট পরিবার পরিচয়ে কোনো অগ্রিম সম্মানি না দিয়ে অযৌক্তিক অজুহাতে অনুষ্ঠান বাতিল কি কোনো প্রফেশনাল আচরণের মধ্যে পড়ে?’

‘অনুষ্ঠানের একটি প্রমো ভিডিও তারা তৈরি করেছিল, যেখানে আমার নামের আগে বিশেষণ দেওয়া হয়েছে ‘মেলোডি কুইন’! আপনারা পারেনও বটে’- লিখে আয়োজকদের উদ্দেশে সর্বশেষ ন্যান্সি বলেন, ‘নিয়ম অনুযায়ী পুরো সম্মানী আমার বাসায় অতি দ্রুত পাঠিয়ে দেবেন।’

বিষয়টি নিয়ে আয়োজক সংগঠনের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী

বুয়েটের কনসার্ট থেকে বাদ পড়লেন ন্যান্সি

আপডেট সময় ০৬:২২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫