ঢাকা ০৭:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী অনেককেই এখন চেনেন না ইলিয়াস কাঞ্চন, মনেও রাখতে পারেন না কেউ যদি আমাকে গালি দেয় তাহলে আমার গুনাহ মাফ হবে: জামায়াত আমির  তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে : তথ্যপ্রযুক্তিমন্ত্রী মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: ডা. জুবাইদা রহমান পে-স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর ‘সাংবাদিকের লেখায় কিছু যায় আসে না!’ বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে বেতন-টিএ-ডিএ নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি শরীয়তপুরে কু’প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে চুরির অপবাদে নি’র্যা’তন, গ্রে’প্তার ২ কুমিল্লায় মোহনা টেলিভিশন অফিসে লুট: দুই আসামি গ্রেপ্তার সোনামসজিদ বন্দরে অবকাঠামো সংকট ব্যবসায়ীদের ক্ষতি, সরকারের দৃষ্টি কামনা” আব্দুল ওয়াহেদর

কুমির ভর্তি লেকে ঝাঁপ দিলেন নওয়াজ!

বলিউডের শক্তিমান অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী। পর্দায় তার অভিনয় দেখে আসমুদ্রহিমাচল ভারত মুগ্ধ। তবে শুধু ক্যামেরার সামনে নয়, ক্যামেরার উল্টো দিকেও নওয়াজউদ্দিন পুরোদস্তুর পারফর্মার।

পরিচালক সেজাল শাহ পরিচালিত থ্রিলার ‘কোস্তাও’-র জন্য নওয়াজ এমন এক ঝুঁকি নিয়েছেন, যা শুনে চমকে উঠছেন নেটিজেনরা।

এই সিনেমার শুটিংয়ে একটি দৃশ্যকে পর্দায় আরও বিশ্বাসযোগ্য করে তোলার জন্য তিনি সোজা ঝাঁপ দিয়েছিলেন থিকথিকে কুমির ভর্তি লেকে! ভয়াবহ বিপদের আশঙ্কা জেনেও সেই দৃশ্য নিজেই করেছিলেন নওয়াজ, এমনকি পাকা সাঁতারু না হওয়া সত্ত্বেও!

পরিচালক সেজল বলছেন, “আমরা অ্যাকশন দৃশ্যগুলোকে যতটা সম্ভব বাস্তব রাখতে চেয়েছিলাম। সে কারণেই কোনও ভিএফএক্স বা বডি ডাবল নয়, নওয়াজ নিজেই সব স্টান্ট করেছেন। এক জায়গায় একটা লেকে ডাইভ দিতে হয়, যেটা কুমিরে ভর্তি ছিল। সেটাও নওয়াজ নিজেই করেছেন!এতটুকুও পিছপা হননি করার আগে।”

শুধু তাই নয়, ছবির আরেক ঝুঁকিপূর্ণ দৃশ্যে ছিল একটি হাই-স্পিড বাইক চেজ। শ্যুটিং চলাকালীন বাইকের ব্রেক কাজ করা বন্ধ করে দেয়, কিন্তু নওয়াজ থামেননি! চরিত্রের মধ্যে এতটাই ঢুকে পড়েছিলেন তিনি যে বাইকের গতি কমানোর কোনও চেষ্টাই করেননি। ফলে ক্যামেরাতেও ক্যাপচার হয় সেই সত্যিকারের টেনশন।

মৃত্যু আসন্ন বুঝতে পেরেছিলেন ঋষি কাপুর!
ভক্তদের ভিড়ে পিষে হাসপাতালে ভর্তি অজিত কুমার
সালমানের সঙ্গে সম্পর্ককে স্বীকৃতি দিতে চাইতেন না ঐশ্বরিয়া : সোহেল
ছবিটি বাস্তব এক কাস্টমস অফিসার কস্তাও ফার্নান্ডেজ-এর জীবনের ওপর ভিত্তি করে নির্মিত। গোয়ার ডার্ক স্মাগলিং ওয়ার্ল্ড ঘিরে আবর্তিত হচ্ছে গল্প। নওয়াজকে দেখা যাবে সেই কাস্টমস অফিসার ‘কোস্তাও ফার্নান্ডেজ’-এর ভূমিকায়। যিনি একাই রুখে দাঁড়ান গোয়ার সবচেয়ে প্রভাবশালী গোল্ড স্মাগলিং সিন্ডিকেটের বিরুদ্ধে।

তবে যেই মুহূর্তে তিনি সত্য উন্মোচনের পথে এগোন, সিস্টেমই তাকে ফাঁসিয়ে দেয় খুনের মামলায়! শুরু হয় এক ভয়ঙ্কর প্রতিরোধের লড়াই—যেখানে প্রতিপক্ষ শুধুই অপরাধজগত নয়, বরং গোটা প্রশাসন!

নির্মাতাদের মতে, নওয়াজের ‘কোস্তাও’ শুধুই থ্রিলার নয়, এটা একটা বিবৃতি। একটা অবস্থান। একটা বিদ্রোহ।

নওয়াজ ছাড়াও এই সিনেমায় আছেন প্রিয়া বাপট, কিশোর কুমার জি, গগন দেব রিয়ার এবং হুসেন দালাল। ছবিটি প্রযোজনা করছে ভানুশালি স্টুডিওস ও বম্বে ফেবলস মোশন পিকচার্স। আগামী ১লা মে ‘কোস্তাও’ মুক্তি পাচ্ছে জি ৫ ওটিটি প্ল্যাটফর্মে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী

কুমির ভর্তি লেকে ঝাঁপ দিলেন নওয়াজ!

আপডেট সময় ১১:৪৯:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫