ঢাকা ০৬:৩০ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী অনেককেই এখন চেনেন না ইলিয়াস কাঞ্চন, মনেও রাখতে পারেন না কেউ যদি আমাকে গালি দেয় তাহলে আমার গুনাহ মাফ হবে: জামায়াত আমির  তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে : তথ্যপ্রযুক্তিমন্ত্রী মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: ডা. জুবাইদা রহমান পে-স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর ‘সাংবাদিকের লেখায় কিছু যায় আসে না!’ বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে বেতন-টিএ-ডিএ নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি শরীয়তপুরে কু’প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে চুরির অপবাদে নি’র্যা’তন, গ্রে’প্তার ২ কুমিল্লায় মোহনা টেলিভিশন অফিসে লুট: দুই আসামি গ্রেপ্তার সোনামসজিদ বন্দরে অবকাঠামো সংকট ব্যবসায়ীদের ক্ষতি, সরকারের দৃষ্টি কামনা” আব্দুল ওয়াহেদর

মওলানা ভাসানীকে আটকে রাখার শক্তি এখন আর কারো নেই

বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব আবদুল হামিদ খান ভাসানী। যিনি সবার কাছে মওলানা ভাসানী হিসেবে সমাদৃত। জীবনের পুরোটা সময় তিনি অবহেলিত ও মেহনতি মানুষের অধিকার ও স্বার্থরক্ষায় সংগ্রাম করে গেছেন তিনি। এজন্য ‘মজলুম জননেতা’ হিসেবেও সাধারণ মানুষের কাছে সম্মানিত তিনি।

তার জীবনী আসছে রুপালি পর্দায়। মওলানা ভাসানীর জীবনী অবলম্বনে ‘ভাসানী’ নামের সিনেমাটি বানাবেন সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। কথা ছিল আসছে মে মাসে শুরু করবেন ছবিটির কাজ। তবে এখনো শিল্পী চূড়ান্ত না হওয়ায় পিছিয়েছে শুটিংয়ের সময়।

বাংলাদেশের কোনো অভিনেতাকেই ভাসানী হিসেবে চান ডায়মন্ড। তবে পারফেক্ট কাউকে এখনো খুঁজে পাননি। জাগো নিউজকে সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড বলেন, ‘এ বছর ১৬ মে ফারাক্কা দিবসে শুরু করতে চেয়ে ছিলাম শুটিং। সেইভাবে সবকিছু ডিজাইন করে ফেলেছি। মুল সমস্যা হচ্ছে মজলুম জননেতা মওলানা ভাসানী হিসেবে অভিনয় করবেন এমন কাউকে এখনো পাচ্ছি না। তাই আরও একটু সময় নিতে হচ্ছে। খুব তাড়াতাড়ি শিল্পী তালিকা ঘোষণা করব।’

সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড পরিকল্পনা করছেন, মওলানা ভাসানীর ১৩ বছর বয়স থেকে সিনেমার কাহিনি শুরু করবেন। এতে ভাসানী চরিত্রে অভিনয় করবেন তিনজন অভিনেতা। অবশ্য এখনো কাউকে চূড়ান্ত করা হয়নি। দরকার হলে অডিশনের মাধ্যমে নিতে চান নতুন মুখ।

তিনি আরও বলেন, ‘ভারতের বেশ ক’জন শিল্পীর সঙ্গে আলাপ হয়েছে। তবে কাউকেই ভাসানীর চরিত্রে পারফেক্ট মনে হয়নি। কারো মধ্যেই ভাসানীকে ধারণ করার মতো সামর্থ দেখিনি। সেজন্য সিদ্ধান্ত বদলেছি। বাংলাদেশের শিল্পীরাই ভাসানীকে নিখুঁতভাবে ধারণ করতে পারবে বলে মনে হচ্ছে। কয়েকজন অভিনেতার সঙ্গে আলাপ করেছি। দ্রুতই কাউকে চূড়ান্ত করব।’

ডায়মন্ড বলেন, ‘সেই ব্রিটিশ শাসনামল থেকে শুরু করে এই অঞ্চলে মওলানা ভাসানী একজন প্রভাবশালী রাজনীতিবিদ ছিলেন। তার অনেক কীর্তি ও গল্প নতুন প্রজন্মের কাছে অজানা। সেজন্যই সিনেমাটি নির্মাণের পরিকল্পনা করেছি। আশা করছি একটি তথ্যবহুল সিনেমা বানাতে পারব।’

‘গঙ্গাযাত্রা’ চলচ্চিত্রটি ২০১১ সালে ৮টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিল। এই ছবি পরিচালনা করে শ্রেষ্ঠ পরিচালক ও কাহিনীকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই নির্মাতার ভাষ্য, ‘এতদিন রাজনৈতিক বেড়াজালে আটকে রাখা হয়েছিল মওলানা ভাসানী। তাকে নিয়ে সিনেমা বানালে সেটি মুক্তি দিতে পারব কি না সেই ভয় ছিল। মওলানা ভাসানীকে আটকে রাখার শক্তি এখন আর কারো নেই।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী

মওলানা ভাসানীকে আটকে রাখার শক্তি এখন আর কারো নেই

আপডেট সময় ০৫:৩৩:২৮ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫