ঢাকা ১২:৫১ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদকমুক্ত সমাজ গঠনে সচেতনতা বাড়ানোর আহ্বান মন্ত্রী দুলুর বিশ্ব ডায়াবেটিস দিবসে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি পরীক্ষা ফেব্রুয়ারিতে চালু হচ্ছে মহেশখালীর এসপিএম, পাইপলাইনে তেল যাবে পতেঙ্গায় নেতানিয়াহুর ঐক্য সরকার গঠনের আহ্বান ‘ধাপ্পাবাজি’, বললেন আইজেনকোট জুলাই গণঅভ্যুত্থানে ছয় হত্যা, হাছান-নওফেলসহ ২২ জনের সাক্ষ্যগ্রহণ আজ রাজধানীর কড়াইল বস্তিতে আগুনে একজনের মৃত্যু সত্য-মিথ্যার মিছিলে এরশাদ শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, এসপি গ্রেপ্তার ঘুষ গ্রহণের প্রমাণ মিললেও অধরা কানুনগো আবুল বশার আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে হাসন আলী গংয়ের জমিতে জবরদখলের পাঁয়তারা

‘জন হেনরী’ বর্ণবাদ ও শ্রমিকদের নায্য পাওনা নিয়ে নাটক

মহান মে দিবস সারা বিশ্বের শ্রমিকদের অধিকার আদায়ের দিন। এ উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচার করবে বেশ কিছু বিশেষ অনুষ্ঠান। প্রামাণ্য অনুষ্ঠান ও আলোচনা অনুষ্ঠানের পাশাপাশি থাকছে একটি নাটক। এর নাম ‘জন হেনরী’।

শিল্পী হেমাঙ্গ বিশ্বাসের লেখা ও গাওয়া গান ‘নাম তার ছিল জন হেনরী’র ছায়া অবলম্বনে নাট্যকার জামিউর রহমান লেমন ১৯৮৫ সালে ‘জন হেনরী’ নামে একটি মঞ্চনাটক লিখেছিলেন। এ নাটকটিই এবার টিভি নাটকের আঙ্গিকে নাট্যরূপ দিয়েছেন তিনি।

বর্ণবাদ ও শ্রমিকদের নায্য পাওনার প্রেক্ষাপটে ‘জন হেনরী’ নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে বিটিভির স্টুডিওতে।

একজন নিষ্ঠাবান মহান শ্রমিকের একাগ্রতা ও অপরাজেয় মনোভাব ফুটে উঠেছে নাটকটিতে। গল্পে আরও দেখা যাবে জন হেনরী ও মেরী ম্যাকডেলিনের ভালোবাসা এবং একদল পাহাড় ভাঙা শ্রমিকের জীবন সংগ্রাম।

এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আসাদ, গাজী ফারুক, কবির আহমেদ, নাজিয়া ফারহা, হুমায়ূন কাবেরী, উত্তম অধিকারী, শাওন, রানা, লুনাসহ থিয়েটার অঙ্গনের শিল্পীরা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদকমুক্ত সমাজ গঠনে সচেতনতা বাড়ানোর আহ্বান মন্ত্রী দুলুর

‘জন হেনরী’ বর্ণবাদ ও শ্রমিকদের নায্য পাওনা নিয়ে নাটক

আপডেট সময় ০৫:২৬:৪৬ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫