সংবাদ শিরোনাম ::
আমানত ও ঋণের সুদহারের ব্যবধান হবে ৪ শতাংশ : বাংলাদেশ ব্যাংক কওমি মাদ্রাসা শিক্ষার জন্য বাজেটে বরাদ্দ রাখার দাবি বিরোধী দলীয় নেতার রতনদিয়া রজনীকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মানিকনগর মডেল হাই স্কুলে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত নারী সাংবাদিকের মামলায় সুপ্রিম কোর্টেও হারলেন ট্রাম্প, দিতে হবে ৫ মিলিয়ন ডলার ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৮ দুর্বল ব্যাংকের মালিকানায় আগের মালিকরা ফিরতে পারবেন না : অর্থমন্ত্রী তিন মামলায় জামিন পেলেন কণ্ঠশিল্পী মমতাজ পরিপূর্ণ সুস্থতার দিকে মির্জা আব্বাস, চলছে পায়ের থেরাপি অর্থবিল-২০২৬ জাতীয় সংসদে পাস

সুপারস্টার হয়েও টম ক্রুজের মূল্যায়ন নেই

হলিউডের সবচেয়ে বড় ব্লকবাস্টারগুলোর অভিনেতা টম ক্রুজ। বয়সকে জয় করে কাজ করে চলেছেন। প্রায়ই তাকে দেখা যায় জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে। দীর্ঘদিনের ক্যারিয়ার নিয়ে এখনও চলচ্চিত্র শিল্পের অন্যতম হিট মেকার হিসেবে পরিচিত তিনি। তার সিনেমা মানেই দর্শকের অধিক আগ্রহ আর বক্স অফিস কাঁপানো ব্যবসা।

সেই টম ক্রুজকেই উপযুক্ত মূল্যায়ণ করা হয় না। এমনই এক অভিযোগ শোনা গেল ‘ভালকিরি’ সিনেমায় টমের সহশিল্পী কেনেথ ব্রানাগের কণ্ঠে। তিনি বলেন, ‘অনেকেই টম ক্রুজের যথাযথ মূল্যায়ন করেন না।’

ক্রুজ খুব শিগগিরই ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট (BFI) থেকে ফেলোশিপ পুরস্কারে সম্মানিত হবেন। একজন অভিনেতা বা প্রযোজককে দেওয়া সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার এটি। এই সম্মাননা নিয়ে দ্য টাইমস অফ লন্ডনের সাথে এক সাক্ষাৎকারে ব্রানাগ বলেন, টম ক্রুজকে যারা মূল্যায়ন করেন না তাদের জন্য এটি একটি বিশেষ চমক। টমকে শুধুমাত্র সিনেমার তারকা হিসেবে দেখা তার প্রতি অবিচার।

ব্রানাগ বলেন, ‘যারা তাকে শুধু সিনেমার তারকা মনে করেন তাদের চিন্তার দুর্বলতা আছে। টম নিজেকে এমন পর্যায়ে নিয়ে গেছেন যখন তার আর সিনেমা করার প্রয়োজন পড়ে না। কখনো হয়তো অ্যাকশন সিনেমা ছেড়ে দিয়ে নিন্দুকদের চমকে দেবেন টম।’

তিনি আরও বলেন, ‘মিশন ইম্পসিবল সিরিজ এবং টপ গান দিয়ে যা তিনি অর্জন করেছেন তা একেবারে অনন্য। তিনি ক্রমশই অভিনয়ের এক সোনালি অধ্যায় হিসেবে এগিয়ে যাচ্ছেন। বিশ্বজুড়ে তার গ্রহণযোগ্যতা ঈর্ষণীয়।’

ব্রানাগ বলেন, ক্রুজ বেশ কিছু সিনেমা যুক্তরাজ্যে করেছেন। সেখানে স্থানীয়দের সঙ্গেও তার সম্পর্ক বেশ ভালো। শুটিংয়ের সময় তিনি সবসময় সম্মানিত অতিথির মতো অভ্যর্থনা পান। তাই বৃটেন তাকে পুরস্কার দিতে পেরে গর্ববোধ করবে। এটি আপনজকে যত্ন নেয়ার মতো বিষয় বলেও দাবি করেন ব্রানাগ।

এদিকে বিএফআই থেকে সর্বোচ্চ সম্মাননা পাওয়ার খবর শুনে ক্রুজ বলেন, ‘আমি সত্যিই সম্মানিত। ৪০ বছর ধরে যুক্তরাজ্যে সিনেমার কাজ করেছি। এই যাত্রা চালিয়ে যেতে চাই।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমানত ও ঋণের সুদহারের ব্যবধান হবে ৪ শতাংশ : বাংলাদেশ ব্যাংক

সুপারস্টার হয়েও টম ক্রুজের মূল্যায়ন নেই

আপডেট সময় ০৪:১৬:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫