ঢাকা ০৮:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ বরগুনার আমতলীতে বস্তাবন্দি মরদেহ সনাক্ত, স্কুলছাত্র হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন ​ব্রাহ্মণপাড়ায় ১০ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার ইউজিসির ৪ সদস্য ও সচিব এর সাথে পবিপ্রবির ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার এর সৌজন্য সাক্ষাৎ ভালোবাসার সম্পর্কের পর বিয়ে, অনাগত সন্তানের বাবা কারাগারে-পরিবার ও স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন স্বাস্থ্যমন্ত্রীকে ম্যানেজ করে আবারও মাঠে মিঠু সিন্ডিকেট! কাজী জেসিনের নিয়োগে আইনি জটিলতা, সংশোধন করবে সরকার মাসিক বেতন ১০ হাজার, ৪ কোটির প্রাসাদে বসবাস কর্মচারীর! হত্যা মামলার আসামি ও সাময়িক বরখাস্ত মহিউদ্দীন ববি সংলগ্ন দপদপিয়া ব্রিজে বাস-মাহিন্দ্র সংঘর্ষে প্রাণহানি ১, আহত ৪

শাকিব খানের ‘তাণ্ডব’

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের নতুন সিনেমার নাম ‘তাণ্ডব’। আসছে কোরবানি ঈদে ছবিটি মুক্তি পাবার টার্গেট নিয়ে তৈরি হচ্ছে। ইতোমধ্যে এ সিনেমায় ৭০ শতাংশ শুটিং সম্পন্ন হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। সিনেমাটি পরিচালনা করছেন রায়হান রাফী।

শাকিবকে নিয়ে রায়হান রাফীর দ্বিতীয় সিনেমা এটি। এর আগে ‘তুফান’ ছবিতে অসামান্য সাফল্য পেয়েছেন নায়ক-পরিচালক জুটি।

এরই মধ্যে ছবিটির ফার্স্টলুক পোস্টার প্রকাশিত হয়েছে। সেখানে ব্যতিক্রম লুকে চমক দেখিয়েছেন শাকিব খান। পোস্টারটি ভাইরালও হয়েছে।

তবে ছবিতে শাকিবের সঙ্গে নায়িকা কে থাকছেন, সেটা এখনো প্রকাশ করেননি সংশ্লিষ্টরা। শোনা যাচ্ছে, দেখা যেতে পারে জয়া আহসান, সাবিলা নূর, এমনকি ওপারের কোয়েল মল্লিককেও। এই নামগুলোর কাউকেই নিশ্চিত করছেন না রাফী। তিনি বলেন, ‘নায়িকার নাম আপাতত চমক হিসেবেই রেখেছি। পুরোদমে শুটিং চলছে। এরই মধ্যে ৭০ শতাংশ শুটিং সম্পন্ন। কয়েক দিনের মধ্যেই আরেকটা চমক হাজির করব দর্শকের সামনে।’

এদিকে সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আইয়ের কর্ণধার শাহরিয়ার শাকিল নিশ্চিত করেছেন, ‘তাণ্ডব’ ছবিতে শাকিবের সঙ্গে দেখা যাবে দুজন নায়িকাকে। কারা সেই দুজন তা জানা যাবে আরও পরে।

ছবির একটি বিশেষ চরিত্রে অভিনয় করবেন বলে আলোচনায় এসেছে অভিনেতা আফরান নিশোর নাম। এ তথ্যটিও নিশ্চিত করেনি ‘তাণ্ডব’ সিনেমার টিম।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

শাকিব খানের ‘তাণ্ডব’

আপডেট সময় ০৫:৫৮:২৫ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫