ঢাকা ০১:০০ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৪৯ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ চট্টগ্রামে নিয়ালকোর কপার রপ্তানির আড়ালে ১.৭১ কোটি টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা মাদকমুক্ত সমাজ গঠনে সচেতনতা বাড়ানোর আহ্বান মন্ত্রী দুলুর বিশ্ব ডায়াবেটিস দিবসে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি পরীক্ষা ফেব্রুয়ারিতে চালু হচ্ছে মহেশখালীর এসপিএম, পাইপলাইনে তেল যাবে পতেঙ্গায় নেতানিয়াহুর ঐক্য সরকার গঠনের আহ্বান ‘ধাপ্পাবাজি’, বললেন আইজেনকোট জুলাই গণঅভ্যুত্থানে ছয় হত্যা, হাছান-নওফেলসহ ২২ জনের সাক্ষ্যগ্রহণ আজ রাজধানীর কড়াইল বস্তিতে আগুনে একজনের মৃত্যু সত্য-মিথ্যার মিছিলে এরশাদ শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, এসপি গ্রেপ্তার

আত্রাইয়ে শিক্ষার্থীদের ভৌগোলিক জ্ঞান বৃদ্ধিতে বিদ্যালয়ে মানচিত্র স্থাপন

নওগাঁর আত্রাইয়ে প্রতিটি মাধ্যমিক বিদ্যালয়ে বাংলাদেশের মানচিত্র স্থাপনের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. কামাল হোসেনের পরিকল্পনা ও তত্ত্বাবধানে এ উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে। শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, জাতীয় পরিচয় ও ভৌগোলিক জ্ঞান বৃদ্ধিই এ কর্মসূচির মূল লক্ষ্য।

ইউএনও মো. কামাল হোসেন বলেন, “বিদ্যালয় প্রাঙ্গণে মানচিত্র স্থাপনের মাধ্যমে শিক্ষার্থীরা বাংলাদেশের সীমানা, নদ-নদী, ঐতিহাসিক স্থান ও প্রশাসনিক বিভাগ সম্পর্কে সহজেই জানতে পারবে। এটি তাদের মাঝে জাতীয়তাবাদী চেতনা ও দেশের প্রতি দায়িত্ববোধ তৈরি করবে।”

উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকার জানান, ইতোমধ্যে আত্রাই উচ্চ বিদ্যালয়, দ্বীপচাঁদপুর রফাতুল্লাহ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, গুড়নই সিনিয়র মাদ্রাসা, ও বিয়াম স্কুল অ্যান্ড কলেজসহ কয়েকটি প্রতিষ্ঠানে মানচিত্র স্থাপন সম্পন্ন হয়েছে। বাকি বিদ্যালয়গুলোতেও পর্যায়ক্রমে কাজ শেষ হবে।

স্থানীয় শিক্ষক, অভিভাবক ও শিক্ষাবিদরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “মানচিত্র শুধু ভৌগোলিক জ্ঞানই বাড়াবে না, শিশুদের মনে দেশাত্মবোধও গড়ে তুলবে।

এদিকে, আজকের শিশুদের মেধা ও সৃজনশীলতা বিকাশে আত্রাইয়ের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে “স্টুডেন্ট অব দ্য ডে” কর্মসূচি পালন এবং জরুরি তথ্য প্রদানের জন্য  “আলাপন বোর্ড” স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এ পদক্ষেপ শিক্ষার্থীদের মনোবল ও সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৪৯ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ

আত্রাইয়ে শিক্ষার্থীদের ভৌগোলিক জ্ঞান বৃদ্ধিতে বিদ্যালয়ে মানচিত্র স্থাপন

আপডেট সময় ০৭:৪১:০৬ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫