ঢাকা ১২:৪০ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিশ্ব ডায়াবেটিস দিবসে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি পরীক্ষা ফেব্রুয়ারিতে চালু হচ্ছে মহেশখালীর এসপিএম, পাইপলাইনে তেল যাবে পতেঙ্গায় নেতানিয়াহুর ঐক্য সরকার গঠনের আহ্বান ‘ধাপ্পাবাজি’, বললেন আইজেনকোট জুলাই গণঅভ্যুত্থানে ছয় হত্যা, হাছান-নওফেলসহ ২২ জনের সাক্ষ্যগ্রহণ আজ রাজধানীর কড়াইল বস্তিতে আগুনে একজনের মৃত্যু সত্য-মিথ্যার মিছিলে এরশাদ শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, এসপি গ্রেপ্তার ঘুষ গ্রহণের প্রমাণ মিললেও অধরা কানুনগো আবুল বশার আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে হাসন আলী গংয়ের জমিতে জবরদখলের পাঁয়তারা শেখ হাসিনার সময় চলে গেছে: সাবেক মার্কিন রাষ্ট্রদূত

নওগাঁয় নিখোঁজের একদিন পর ধান ক্ষেত থেকে লাশ উদ্ধার

নওগাঁ সদর উপজেলায় নিখোঁজের একদিন পর ধান ক্ষেত থেকে একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুর ১২টার দিকে উপজেলার শিকারপুর ইউনিয়নের সৌল কোপা এলাকায় লাশটি পাওয়া যায় বলে নওগাঁ সদর থানার এএসআই আবু তাহের জানান। নিহত শরিফ উদ্দিন (৩৮) ওই উপজেলার দুবলহাটি ইউনিয়নের কান মটকা গ্রামের মৃত মোজাহার দরজির ছেলে।

স্থানীয়দের বরাতে এএসআই আবু তাহের বলেন, শরিফ শুক্রবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুজি করেও তার কোনো সন্ধান পাননি। রোববার ওই এলাকায় কৃষকরা মাঠে গিয়ে শরিফের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। নিহতের শরীরের অর্ধেক অংশ শিয়ালে খেয়েছে বলে ধারণা করা হচ্ছে। দুপুরে ময়নাতদন্তের জন্য লাশ নওগাঁ জেলা আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে, ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্ব ডায়াবেটিস দিবসে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি পরীক্ষা

নওগাঁয় নিখোঁজের একদিন পর ধান ক্ষেত থেকে লাশ উদ্ধার

আপডেট সময় ০৯:৫৯:২০ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫