ঢাকা ১২:২৯ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফেব্রুয়ারিতে চালু হচ্ছে মহেশখালীর এসপিএম, পাইপলাইনে তেল যাবে পতেঙ্গায় নেতানিয়াহুর ঐক্য সরকার গঠনের আহ্বান ‘ধাপ্পাবাজি’, বললেন আইজেনকোট জুলাই গণঅভ্যুত্থানে ছয় হত্যা, হাছান-নওফেলসহ ২২ জনের সাক্ষ্যগ্রহণ আজ রাজধানীর কড়াইল বস্তিতে আগুনে একজনের মৃত্যু সত্য-মিথ্যার মিছিলে এরশাদ শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, এসপি গ্রেপ্তার ঘুষ গ্রহণের প্রমাণ মিললেও অধরা কানুনগো আবুল বশার আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে হাসন আলী গংয়ের জমিতে জবরদখলের পাঁয়তারা শেখ হাসিনার সময় চলে গেছে: সাবেক মার্কিন রাষ্ট্রদূত পাকিস্তানের বিপক্ষে আমরা বড় ব্যবধানে জিতব ইনশাআল্লাহ: আমিনুল হক
খুলনার কয়রায় বিএনপির কর্মশালায়

বিএনপিতে কোন আওয়ামীলীগের দোসরদের স্থান দেওয়া হবে না -মনিরুজ্জামান মন্টু

খুলনার কয়রায় উপজেলা বিএনপির আয়োজনে আধুনিক, বৈষম্যহীন, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত কর্মশালায় খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু বলেছেন, কোন আওয়ামীলীগের দোসরদেরকে বিএনপিতে স্থান দেওয়া হবে না। বিএনপি একটি শক্তিশালী দল। এখানে ত্যাগীদের মুল্যায়ন করতে হবে। বিএনপিই পারে জনগণকে নিরাপত্তা দিতে। এদেশের একমাত্র নিরাপদ দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বিএনপি ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী। সকল সম্প্রদায়ের নিরাপত্তা দেওয়াই আমাদের একমাত্র কাজ। তিনি আরও বলেন, আওয়ামী লীগের দলীয় প্রধানসহ নেতারা দেশ থেকে পালিয়ে গেছে কিন্তু তাদের দোসররা এখনো রয়ে গেছে। আওয়ামী লীগের দোসরদের আশ্রয় প্রশ্রয় দেওয়া যাবে না। যদি কেউ দেয় তার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। জেলা বিএনপির আহবায়ক মন্টু উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে
বলেন, আমাদের সকলের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, জনগণকে কাছে টানতে হবে। বিএনপির ৩১ দফা বাস্তবায়ন করতে হবে।

২০ এপ্রিল  রোববার বেলা ১১ কয়রা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে একটি আধুনিক, বৈষম্যহীন, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ ও জন সম্পৃক্ত” শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। কয়রা উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠন এই কর্মশালার আয়োজন করে। খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসানের পরিচালনায় এতে বিশেষ আলোচক ছিলেন, খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রনু। আরও বক্তব্য রাখেন পাইকগাছা পৌর বিএনপির আহবায়ক আসলাম পারভেজ, পাইকগাছা উপজেলা বিএনপির সদস্য সচিব ইমদাদুল হক, যুগ্ম আহবায়ক তৈাহিদুর রহমান মুকুল, খুলনা জেলা বিএনপির সদস্য আলহাজ্ব মনিরুজ্জামান বেল্টু, আলহাজ্ব আবু সাঈদ বিশ্বাস, কয়রা উপজেলা বিএনপি নেতা জিএম মাওলা বকস, সরদার মতিয়ার রহমান, কোহিনূর ইসলাম, শেখ সালাউদ্দিন লিটন, আঃ সামাদ, এফ এম মনিরুজ্জামান, গাজী সিরাজুল ইসলাম, আঃ রহিম সানা, জিএম রফিকুল ইসলাম, হাবিবুর রহমান, আবুল বাশার ডাবলু, রফিকুল ইসলাম গাজী, প্রভাষক মঞ্জুর মোর্শেদ, ডিএম হাফিজুল ইসলাম, রওশন মোল্যা, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ শরিফুল আলম, যুগ্ম আহবায়ক এহসানুর রহমান, আকবার হোসেন, যুবদল নেতা আবুল কালাম আজাদ কাজল, আছাদুল ইসলাম, আনারুল ইসলাম ডাবলু, মিজানুর রহমান লিটন, ইউনুস আলী, দেলোয়ার হোসেন, উপজেলা কৃষকদলের আহবায়ক এস এম গোলাম রসুল, সদস্য সচিব আবু সাঈদ মালী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুল ইসলাম খোকা, সদস্য সচিব ডিএম হেলাল উদ্দিন, যুগ্ম আহবায়ক প্রভাষক রবিউল ইসলাম, নজরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহবায়ক আরিফ বিল্যাহ সবুজ, সদস্য সচিব মাহমুদ হাসান, ছাত্র নেতা ইমরান হোসেন প্রমুখ।

কর্মশালায় কয়রা উপজেলা বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মী অংশ গ্রহণ করেন। পরে জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু কয়রা বাজারে ব্যবসায়ীদের মাঝে বিএনপি’র ৩১ দফা দাবি বাস্তবায়নে লিফলেট বিতরণ করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফেব্রুয়ারিতে চালু হচ্ছে মহেশখালীর এসপিএম, পাইপলাইনে তেল যাবে পতেঙ্গায়

খুলনার কয়রায় বিএনপির কর্মশালায়

বিএনপিতে কোন আওয়ামীলীগের দোসরদের স্থান দেওয়া হবে না -মনিরুজ্জামান মন্টু

আপডেট সময় ০৬:১৫:২৫ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫