ঢাকা ১২:৩০ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফেব্রুয়ারিতে চালু হচ্ছে মহেশখালীর এসপিএম, পাইপলাইনে তেল যাবে পতেঙ্গায় নেতানিয়াহুর ঐক্য সরকার গঠনের আহ্বান ‘ধাপ্পাবাজি’, বললেন আইজেনকোট জুলাই গণঅভ্যুত্থানে ছয় হত্যা, হাছান-নওফেলসহ ২২ জনের সাক্ষ্যগ্রহণ আজ রাজধানীর কড়াইল বস্তিতে আগুনে একজনের মৃত্যু সত্য-মিথ্যার মিছিলে এরশাদ শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, এসপি গ্রেপ্তার ঘুষ গ্রহণের প্রমাণ মিললেও অধরা কানুনগো আবুল বশার আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে হাসন আলী গংয়ের জমিতে জবরদখলের পাঁয়তারা শেখ হাসিনার সময় চলে গেছে: সাবেক মার্কিন রাষ্ট্রদূত পাকিস্তানের বিপক্ষে আমরা বড় ব্যবধানে জিতব ইনশাআল্লাহ: আমিনুল হক

লক্ষ্মীপুরে চেয়ারম্যান-কাউন্সিলরসহ আ.লীগের ১৬ নেতাকর্মী গ্রেপ্তার

লক্ষ্মীপুরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক পৌর কাউন্সিলরসহ আওয়ামী লীগের ১৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) বিকেল থেকে রোববার (২০ এপ্রিল) ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতদের গত বছরের ৪ আগস্ট শহরের মাদাম ব্রিজ ও তমিজ মার্কেট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর গুলি, ৪ শিক্ষার্থী হত্যা, বিস্ফোরক, হত্যাচেষ্টা ও পুলিশের দায়েরকৃত বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মীর শাহ আলম, লক্ষ্মীপুর পৌরসভার সাবেক কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগের সদস্য কামাল উদ্দিন খোকন, কমলনগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ওমর ফারুক সাগর, রায়পুরের ইউপি সদস্য মো. ইউসুফ, কমলনগর উপজেলার সবুজ মেম্বার, ভবানীগঞ্জ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সদস্য (মেম্বার) ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নাজমুল হাসান পলাশ, রামগতি উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক আবদুর রহিমসহ ১৬ জন। এর মধ্যে সাবেক কাউন্সিলর খোকন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি। তাদেরকে স্ব স্ব এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, সদর থানায় বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মামলায় সাগরকে গ্রেপ্তার করা হয়েছে। কমলনগর উপজেলার চরমার্টিন ইউনিয়নের চৌধুরী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, ইউপি চেয়ারম্যান শাহ আলম ও সাবেক কাউন্সিলর খোকনসহ আমরা ৬ জনকে গ্রেপ্তার করেছি। ৪ শিক্ষার্থী হত্যাসহ বিভিন্ন মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। তাদেরকে লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করা হয়েছে।
লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার আকতার হোসেন গণমাধ্যমকে বলেন, জেলার বিভিন্ন স্থান থেকে আওয়ামী লীগ-যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার সঙ্গে জড়িত। গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফেব্রুয়ারিতে চালু হচ্ছে মহেশখালীর এসপিএম, পাইপলাইনে তেল যাবে পতেঙ্গায়

লক্ষ্মীপুরে চেয়ারম্যান-কাউন্সিলরসহ আ.লীগের ১৬ নেতাকর্মী গ্রেপ্তার

আপডেট সময় ০৪:৫৯:২৮ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫