১৭ ই এপ্রিল ২০২৫ বিশ্ব হিমোফিলিয়া দিবস উপলক্ষে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশ ময়মনসিংহ বিভাগের আয়োজনে সকাল ৯:৩০ মিঃ সময় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গনে রেলী ও কনফারেন্স রুমে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মহিলা এবং মেয়েদেরও অতিরিক্ত রক্তক্ষরণ জনিত রোগ হতে পারে এ প্রতিপাদ্যকে লক্ষ্য রেখে এবারের আয়োজনে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ গোলাম ফেরদৌস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ পরিচালক ডাঃ মোঃ জাকিউল ইসলাম। এছাড়াও আরও উপস্থিত ছিলেন হেমাটোলজি ডিপার্টমেন্ট, ট্রান্সফিউশন মেডিসিন ডিপার্টমেন্ট, অবস এন্ড গাইনি ডিপার্টমেন্ট,পেডিয়াট্রিক ডিপার্টমেন্ট, ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহাবিলিটেশন ডিপার্টমেন্ট এর বিভাগীয় প্রধানগণ।
অতিথিদের বক্তব্যে হিমোফিলিয়া রোগীদের সমস্যা ও তার সমাধান করার
সঠিক পরামর্শ ও সঠিক চিকিৎসার মাধ্যমে তাদের সুস্থতার সম্পর্কিত বিশেষ আলোচনা হয়। হিমোফিলিয়া সোসাইটি অফ বাংলাদেশ ময়মনসিংহ বিভাগের দায়িত্বরত প্রধান মোঃ রমজান আলী রবিন এর সার্বিক তত্ত্বাবধানে ময়মনসিংহ বিভাগের সকল হিমোফিলিয়া রোগীগণ
অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করেন। পরবর্তীতে তাদের রোগ ও সেবা প্রাপ্তি সম্পর্কিত বিভিন্ন সমস্যা তুলে ধরলে উপস্থিত অনুষ্ঠানের প্রধান অতিথি এবং বিশেষ অতিথিগণ তাদের সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং সঠিক কাউন্সেলিং এর মাধ্যমে সেবা প্রদানের নিশ্চয়তা প্রদান করেন।
সংবাদ শিরোনাম ::
ময়মনসিংহে বিশ্ব হিমোফিলিয়া দিবস উদযাপন
-
মোঃ আরিফুল ইসলাম মুরাদ ব্যুরো চিফ - আপডেট সময় ০১:৫৯:৩২ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
- ৬৯৭ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ


























