ঢাকা ১২:২৭ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

দেওয়ানগঞ্জে গাছ কাটতে গিয়ে শ্রমিকের মৃত্যু

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের কাউনিয়ারচর পশ্চিম পাড়ায় গাছ কাটার সময় আরেক গাছের সাথে ধাক্কা লেগে গাছ থেকে পড়ে নজরুল ইসলাম নাগের (৩২) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার ( ১৯ এপ্রিল) সকাল সাড়ে ৯ টার সময় এ ঘটনা ঘটে। মৃত নজরুল ইসলাম দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের দক্ষিণ মকিরচর গ্রামের নুরু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র জানা যায়, কাউনিয়ারচর পশ্চিম পাড়া গ্রামের ইমান আলী মাষ্টার এর বাগানের গাছ ক্রয় করেন ডাংধরা ইউনিয়নের মাখনেরচর গ্রামের কাঠের বেপারী আবুল হোসেন। তার কয়েকটি গাছ কাটার জন্য কাউনিয়ারচর পশ্চিম পাড়া গ্রামে যায় গাছ কাটা শ্রমিক নজরুল ইসলাম ও তার সঙ্গী গন। সঙ্গীদের নিয়ে সকাল থেকে গাছ কাটছিলেন।

স্থানীয় সুত্রে আরো জানা যায়, দক্ষিণ পাশে প্রায় ৬০ – ৭০ ফিট উপরে গাছের ডাল কাটতে থাকে শ্রমিক নজরুল এবং তার একটু উত্তর পাশে আরেক গাছ কাটতে ছিলো তার সঙ্গীরা, সেই গাছ সরাসরি দক্ষিণ পাশের গাছে বারি লেগে তাৎক্ষণিক মাটিতে পড়ে যায় নজরুল। পরে গুরুতর আহত নজরুল ইসলামকে রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সানন্দবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবদুর রহিম জানান, নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নেতানিয়াহুর ঐক্য সরকার গঠনের আহ্বান ‘ধাপ্পাবাজি’, বললেন আইজেনকোট

দেওয়ানগঞ্জে গাছ কাটতে গিয়ে শ্রমিকের মৃত্যু

আপডেট সময় ১১:১৬:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫