মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়ন ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব মাদ্রা এলাকায় ফুটবল খেলা কে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে ।
স্থানীয় সূত্রে জানা যায় দুই ভাইসহ মোট তিনজনকে কুপিয়ে যখন করে। আহতরা হলেন জামাল মাতব্বরের দুই ছেলে মোঃ তামিম মাতুব্বর ২২ সাঈম মাতুব্বর ১৫ ও রোমান নামে এক জন মোট তিনজন সংঘর্ষে জখম হয় । আজ ১৯ এপ্রিল রোজ শনিবার বিকেলে ফুটবল খেলা কে কেন্দ্র করে এই ঘটনা ঘটে । আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তামিম ও সাঈম এর অবস্থা আশঙ্কা জনক দেখে ঢাকা মেডিকেল হাসপাতালে রেফার্ড করে। এই ঘটনায় স্থানীয়দের মাঝে উত্তেজনা বিরাজ করছে পরিস্থিতি নিমন্ত্রণ আনতে পুলিশ সার্বক্ষণিক কাজ করছে বলে জানা যায়।
সংবাদ শিরোনাম ::
মাদারীপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ
-
হীরা ব্যুরো চীফ মাদারীপুর - আপডেট সময় ১১:০৬:০১ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
- ৬৮০ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ

























