বোরহানউদ্দিন পৌর বাজার ব্যবসায়ীদের সঙ্গে ভোলা ২ আসনের সাবেক এমপি হাফিজ ইব্রাহিম এর সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৮ এপ্রিল ২০২৫) রাত ৮ টায় বোরহানউদ্দিন উপজেলা বিএনপির কার্যালয়ের মাঠে বাজার ব্যবসায়ীদের সাথে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। মো. নাছির হোসেন বাকলাই ‘র’ সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতেই কুরআন তেলাওয়াত করেন বোরহানউদ্দিন মডেল মসজিদের খতিব – সঞ্চালনা করেন শাহাজাদা ভাসানী। মতবিনিময় সভায় সাবেক সফল পৌর বিএনপির মেয়র মরহুম সাইদুর রহমান মিলন মিয়ার স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ভোলা ২ আসনের সাবেক এমপি হাফিজ ইব্রাহিম -দীর্ঘদিন ধরে আপনাদের কোন কমিটি ছিলোনা এই বাজারে। এখন আপনাদের কমিটি হয়েছে, কোন ধরনের সমস্যা হলে,সেই সমস্যা গুলো বোরহানউদ্দিন প্রশাসক আছে ওনি দেখবেন। তারা সমাধান করবে। আমি তো আছি আপনাদের পাশে। ইনশাআল্লাহ আগামী জাতীয় নির্বাচনে আমি জয়ী হলে, আমার কাছে সব ধরনের সুযোগ সুবিধা বোরহানউদ্দিন বাজার ব্যবসায়ীরা পাবেন। ২০১৪ সালে আমি বোরহানউদ্দিনে আসতে পারিনাই। ২০০৯ সালে আমি ২ বছর জেলে ছিলাম, আমাকে অনেক চেষ্টা করেছে জেলে রাখার জন্য , তবে তারা তাদের পরিকল্পনা সফল করতে পারেনাই। রাষ্ট্র পক্ষ আমাকে ওই মামলায় খালাস দিয়ে দেন। ২০১৮ সালেও আমাকে নির্বাচন করতে দেয়নি, আমাকে স্বৈরাচার সরকারের দোষরা বাড়ীতে আটক করে রেখেছেন, বাহিরে বেড় হতে দেয়নি। এমনকি আমার বাড়ীর কাজের ছেলেটাকে মেরে থানায় দিয়ে দেন। ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচার সরকারের পালিয়েছে, এখন যেইভাবে স্বাধীন আছেন, ইনশাআল্লাহ ভবিষ্যতেও এই স্বাধীন বজায় থাকবে। আর আপনারা যেই ভূমি অফিসের সামনে বাউন্ডারি করা জায়গাটি দাবী করেছেন, সেই বিষয় আপনারা ডিসি বরাবর আবেদন করতে হবে, আমি যতোটুকু সম্ভব সহযোগিতা করবো। এ সময় আরও বক্তব্য রাখেন- আকবর হোসেন মিয়া, পৌর বাজার কমিটির সভাপতি মো. নাছির হোসেন বাকলাই, সাধারণ সম্পাদক মো. বাচ্চু মিয়া, সহ বিশিষ্ট বাজার ব্যবসায়ীগন। বোরহানউদ্দিন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলম খান বলেন-দীর্ঘ দেড় যুগের পর আমরা এই স্বাধীন পরিবেশে মতবিনিময় সভা করছি, যাদের রক্তের বিনিময়ে মুক্ত বাংলাদেশ পেলাম, তাদের রুহের মাগফেরাত কামনা করি। এই বোরহানউদ্দিন একটা স্বৈরাচার ছিলো, শুধু বোরহানউদ্দিন নয় ভোলার তিনটি আসন তারা তাদের স্বেরাচারী শাসন কায়েম করেছেন। তবে একটি কথাই বলবো অনেকবার তো তারা এমপি ছিলো তারা বোরহানউদ্দিন বাসীর জন্য কি করেছেন, আপনাদের কাছে আমার প্রশ্ন, তবে তারা একটা জিনিস করেছেন, তার ভাগিনা ভাতিজারা দেশের সম্পদ লুট করে বিদেশে বাড়ী ঘর করেছেন। ১৭ বছর এই বোরহানউদ্দিনে বাজার কমিটি ছিলোনা। আমাদের নেতা সাবেক এমপি হাফিজ ইব্রাহিম তার তত্বাবধানে তার পরামর্শে নতুন করে বোরহানউদ্দিন বাজার কমিটি করেছেন। তবে এইটুকু বলতে পারি আপনারা যারা ব্যবসায়ী আছেন, আপনাদের ব্যবসায়ীদের একজন অভিভাবক হলেন হাফিজ ইব্রাহিম। তবে আমি একটা প্রস্তাব করছি, ভূমি অফিসের সামনে যেই বাউন্ডারি করা জায়গাটুকু আছে, ওই জায়গাটুকু যদি জেলা পরিষদের কাছে থেকে বাজার ব্যবসায়ীদের স্বার্থে গাড়ি পার্কিং করা হয়। তাহলে ব্যবসায়ীদের জন্য সুবিধা ও যানজট নিরসন হয়। আরেকটি কথা না বলেই নয়, আমাদের বোরহানউদ্দিন বাজারের কমিটির গেল ১৭ বছরেও কোন ফান্ড আছে কি দেখিনাই। তবে আমাদের বোরহানউদ্দিন বাজার কমিটির উপদেষ্টা হিসেবে বলবো, যেই বাজারের অভিভাবক হাফিজ ইব্রাহিম, সেই বাজার কমিটির ভবিষ্যতে ফান্ড করা হবে। ইনশাআল্লাহ বোরহানউদ্দিন বাজার কমিটির মতবিনিময় সভায় বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনিতিক নেতা সহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সংবাদ শিরোনাম ::
বোরহানউদ্দিন পৌর বাজার ব্যবসায়ীদের সঙ্গে সাবেক এমপি হাফিজ ইব্রাহিম এর মতবিনিময়
-
রিয়াজ ফরাজি - আপডেট সময় ০১:৫৮:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
- ৭০৯ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ


























