ঢাকা ১২:৩১ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফেব্রুয়ারিতে চালু হচ্ছে মহেশখালীর এসপিএম, পাইপলাইনে তেল যাবে পতেঙ্গায় নেতানিয়াহুর ঐক্য সরকার গঠনের আহ্বান ‘ধাপ্পাবাজি’, বললেন আইজেনকোট জুলাই গণঅভ্যুত্থানে ছয় হত্যা, হাছান-নওফেলসহ ২২ জনের সাক্ষ্যগ্রহণ আজ রাজধানীর কড়াইল বস্তিতে আগুনে একজনের মৃত্যু সত্য-মিথ্যার মিছিলে এরশাদ শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, এসপি গ্রেপ্তার ঘুষ গ্রহণের প্রমাণ মিললেও অধরা কানুনগো আবুল বশার আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে হাসন আলী গংয়ের জমিতে জবরদখলের পাঁয়তারা শেখ হাসিনার সময় চলে গেছে: সাবেক মার্কিন রাষ্ট্রদূত পাকিস্তানের বিপক্ষে আমরা বড় ব্যবধানে জিতব ইনশাআল্লাহ: আমিনুল হক

নাটোরে ঘর থেকে স্বেচ্ছাসেবক দল নেতার অর্ধগলিত মরদেহ উদ্ধার

নাটোরের বড়াইগ্রামে আয়নাল হোসেন (৪৫) নামে এক স্বেচ্ছাসেবক দল নেতার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৯ এপ্রিল) সকালে উপজেলার মাঝগ্রাম ইউনিয়নের নোটাবাড়িয়া গ্রামের নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ নাটোর সদর হাসপাতালে পাঠায় পুলিশ।
নিহত আয়নাল নোটাবাড়িয়া চার নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও একই গ্রামের মৃত আব্দুলের জলিল আলীর ছেলে।
বড়াইগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল জব্বার বিষয়টি নিশ্চিত করেছেন।
মাঝগ্রাম ইউনিয়ানের পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল অলিম বলেন, আয়নাল হোসেন বাড়িতে একাই থাকতেন। তার দুই সন্তান রয়েছে। তারা সবাই নানার বাড়িতে থাকে। বুধবার সন্ধ্যায় এলাকায় দেখা যায় আয়নাল হোসেনকে। তিনি নোটাবাড়িয়া চার নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছিলেন এবং বনপাড়া বাইপাস কাউন্টারে লোকাল বাসের টিকিট বিক্রি করতেন। শনিবার সকালে বাড়ির পাশের লোকজর পচা গন্ধ পান।
ওই গ্রামের সাইফুল ইসলাম জানান, বাড়ির ভেতরে ঢুকে ঘরের দরজা খোলা দেখেন। মেঝেতে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
বড়াইগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল জব্বার বলেন, লিটন হোসেনের বাড়ির ফটক ও দরজা খোলা ছিল। মরদেহ পচন ধরে গন্ধ বের হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কয়েক দিন আগে তার মৃত্যু হয়েছে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফেব্রুয়ারিতে চালু হচ্ছে মহেশখালীর এসপিএম, পাইপলাইনে তেল যাবে পতেঙ্গায়

নাটোরে ঘর থেকে স্বেচ্ছাসেবক দল নেতার অর্ধগলিত মরদেহ উদ্ধার

আপডেট সময় ০১:১৮:২৫ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫