চাঁদপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, জেলা যুবলীগের সাবেক সভাপতি, চাঁদপুর পৌরসভার ও চাঁদপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ইউসুফ গাজীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
শনিবার ১৯ এপ্রিল সকালে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) লুৎফর রহমান।
গ্রেফতারকৃত আওয়ামী লীগ নেতা মো. ইউসুফ গাজী চাঁদপুর শহরের পুরাণবাজার পশ্চিম শ্রীরামদী এলাকার মৃত আ. মালেক গাজীর পুত্র।
জানা যায়, শনিবার ভোর রাতে চাঁদপুর শহরের মুখার্জিঘাট এলাকার নিজ বাড়ি থেকে ইউসুফ গাজীকে গ্রেফতার করে চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশ।
ডিবি পুলিশ চাঁদপুরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান জানান, আওয়ামী লীগ নেতা ইউসুফ গাজীকে গ্রেফতার করার পর তাকে চাঁদপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাহার মিয়া জানান, জেলা আওয়ামী লীগ নেতা ইউসুফ গাজী কে নাশকতার মামলায় গ্রেফতার করা হয়েছে। বিজ্ঞ আদালতে পেরন করা হয়েছে বলেও জানান তিনি।
স্টাফ রিপোর্টারঃ 

























