ঢাকা ১২:৩২ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফেব্রুয়ারিতে চালু হচ্ছে মহেশখালীর এসপিএম, পাইপলাইনে তেল যাবে পতেঙ্গায় নেতানিয়াহুর ঐক্য সরকার গঠনের আহ্বান ‘ধাপ্পাবাজি’, বললেন আইজেনকোট জুলাই গণঅভ্যুত্থানে ছয় হত্যা, হাছান-নওফেলসহ ২২ জনের সাক্ষ্যগ্রহণ আজ রাজধানীর কড়াইল বস্তিতে আগুনে একজনের মৃত্যু সত্য-মিথ্যার মিছিলে এরশাদ শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, এসপি গ্রেপ্তার ঘুষ গ্রহণের প্রমাণ মিললেও অধরা কানুনগো আবুল বশার আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে হাসন আলী গংয়ের জমিতে জবরদখলের পাঁয়তারা শেখ হাসিনার সময় চলে গেছে: সাবেক মার্কিন রাষ্ট্রদূত পাকিস্তানের বিপক্ষে আমরা বড় ব্যবধানে জিতব ইনশাআল্লাহ: আমিনুল হক

গুম হওয়া ব্যক্তির পরিবারের কষ্ট কেউ বুঝবে না :আলাল

যুব সমাবেশে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল
গুম হওয়া ব্যক্তির পরিবারের কষ্ট পৃথিবীর কেউ বুঝবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।
তিনি বলেন, গুম হওয়া প্রতিটি ব্যক্তির পরিবারের একই অবস্থা। তারা সেই গুম হওয়া ব্যক্তির নামের আগে শহীদও লিখতে পারে না। আবার জীবিত আছে সেটাও লিখতে পারে না। তাদের কবর ও জিয়ারত করতে পারে না। এরকম যন্ত্রণা পৃথিবীর মানুষের যেন না আসে।
শুক্রবার (১৮ এপ্রিল) বিএনপি নেতা ইলিয়াস আলীসহ গুম হওয়া নেতাকর্মীদের সন্ধান দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি। এ যুব সমাবেশের আয়োজন করে বাংলাদেশ গণতান্ত্রিক পরিষদ।
মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী-সন্তানদের মনে যে কষ্ট তা দুনিয়ার অন্য কেউ বুঝবে না। গুম হওয়া প্রতিটি ব্যক্তির পরিবারের একই অবস্থা। এ সরকারের ওপর চাপ সৃষ্টি করতে হবে। এ জন্য মানবাধিকার সংস্থাগুলোর নেতৃবৃন্দদেরও প্রোগ্রামে আনতে হবে, তাদের দিয়ে বক্তব্য দেওয়াতে হবে।
যুবদলের সাবেক এই সভাপতি বলেন, বর্তমানে প্রশাসনের ওপর দুটি জিনিস ভর করেছে। একটি হচ্ছে কোনোরকম অফিস টাইম কাজ করে বাসায় চলে যাওয়া। আরেকটি হচ্ছে কোনো ফাইল আসলে সেটা ধীর গতি করে সে ফাইলটা অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়া। এই কাজগুলোর কারণে সবকিছু স্থবির হয়ে আছে।
যুব সমাবেশে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের আহ্বায়ক কামাল আহমেদ। এতে আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমাতুল্লাহ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আরিফা সুলতানা রুমা, গণতান্ত্রিক পার্টির সাংগঠনিক সম্পাদক মীর আমির হোসেন আমু প্রমুখ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফেব্রুয়ারিতে চালু হচ্ছে মহেশখালীর এসপিএম, পাইপলাইনে তেল যাবে পতেঙ্গায়

গুম হওয়া ব্যক্তির পরিবারের কষ্ট কেউ বুঝবে না :আলাল

আপডেট সময় ১১:৪৯:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫