ঢাকা ০৪:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঘুষ গ্রহণের প্রমাণ মিললেও অধরা কানুনগো আবুল বশার আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে হাসন আলী গংয়ের জমিতে জবরদখলের পাঁয়তারা শেখ হাসিনার সময় চলে গেছে: সাবেক মার্কিন রাষ্ট্রদূত পাকিস্তানের বিপক্ষে আমরা বড় ব্যবধানে জিতব ইনশাআল্লাহ: আমিনুল হক ​ব্রাহ্মণপাড়ায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ‘বাসেড’ আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস ঢাকাকে বাসযোগ্য করতে নতুন পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী শাহে আলম হঠাৎ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী ডিসেম্বর সামনে রেখে নেত্রকোনার সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা স্বর্ণ আত্মসাতের অনুসন্ধানে সাংবাদিকদের প্রাণনাশের হুমকি, থানায় কৃষ্ণ ও পরিবারের বিরুদ্ধে অভিযোগ

নরসিংদীর পলাশে দুই ভাইকে হত্যা, ২৫ জনের নামে মামলা

নরসিংদীর পলাশ উপজেলা ঘোড়াশালে চোর সন্দেহে গণপিটুনির প্রতিবাদ করায় দুই ভাইকে পিটিয়ে হত্যার ঘটনায় ২৫ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। মঙ্গলবার রাতে নিহত রাকিব ও সাকিবের মা রাবেয়া বেগম বাদী হয়ে পলাশ থানায় এ মামলা করেন।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন সাংবাদিকদের জানান, মামলায় ভাগদী গ্রামের পাভেলকে প্রধান আসামী করে ২৫ জনের নাম উল্লেখসহ ১০ থেকে ১২ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে।
তিনি আরও জানান, মঙ্গলবার সন্ধ্যায় নরসিংদী সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে নিহত দুই ভাইয়ের মরদেহ হস্তান্তর করা হয়েছে ।
দুই ভাইয়ের হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিভিন্ন এলাকায় অভিযান অব্যাহত রেখেছে। ভাগদী ও করতেতৈল গ্রামে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ৩ জনকে গ্রেপ্তার করেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঘুষ গ্রহণের প্রমাণ মিললেও অধরা কানুনগো আবুল বশার

নরসিংদীর পলাশে দুই ভাইকে হত্যা, ২৫ জনের নামে মামলা

আপডেট সময় ০৩:২৭:২১ অপরাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫