সংবাদ শিরোনাম ::
চীনের সঙ্গে যেমন সম্পর্ক থাকবে, তেমনি অন্য দেশের সঙ্গেও থাকবে প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সাক্ষাৎ ফরিদপুরে শাশুড়ির সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে জামাই আটক পাংশায় ঝালমুড়ি খাওয়ানোর লোভ দেখিয়ে  শিশু ধ’র্ষনের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার মির্জাপুরে বিদ্যুৎ এর দাবিতো পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও ও স্মারকলিপি প্রদান চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে দুস্থদের মাঝে সেলাই মেশিন, সেমি ডিপ, নলকূপ, আলমারি ও ল্যাপটপ বিতরণ ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কালুখালীতে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ হাজার সশস্ত্র আনসার মোতায়েন ব্যাংকের টাকা লেনদেন নিয়ে নতুন নির্দেশনা, সার্কুলার জারি সালদা সীমান্তে চোরাই মোটরসাইকেল জব্দ

বাংলাদেশের সংবিধানে মানুষের আকাঙ্ক্ষা ধারণ করেন না -সদস্য সচিব আখতার 

বাংলাদেশ যে সংবিধানের মধ্য দিয়ে চলছে সেই সংবিধান বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা ধারণ করেন না। সে কারণে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আখতার হোসেন।

শুক্রবার (২৮ মার্চ) সন্ধ্যায় রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে এনসিপি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আখতার হোসেন বলেন, বাংলাদেশকে যদি মেরামত করতে হয় তাহলে অবশ্যই ২৪ এর জুলাই বিপ্লবের গণহত্যাকারী আওয়ামী লীগের নেতাকর্মীদের ব্যক্তি এবং দল হিসেবে অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে। সামনের যে নির্বাচন হবে সেটি হতে হবে গণপরিষদ নির্বাচন। সেই নির্বাচনের পর নির্বাচিত প্রতিনিধিরা নতুন  সংবিধান উপহার দেবেন এবং তারাই সংসদ সদস্যের দায়িত্ব পালন করবেন। তিনি বলেন,গণপরিষদ নির্বাচন এবং জাতীয় সংসদ নির্বাচনকে এক করে দেখার কোনো অবকাশ নাই।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর ইফতার মাহফিলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. শওকাত আলী, জেলা ও মহানগর বিএনপি জামায়াত, এবি পার্টি, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও রংপুর বিভাগের নেতাকর্মীরা অংশ নেন।

ইফতার মাহফিল শেষে বর্তমানসহ নানা বিষয়ে পরে তিনি সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চীনের সঙ্গে যেমন সম্পর্ক থাকবে, তেমনি অন্য দেশের সঙ্গেও থাকবে

বাংলাদেশের সংবিধানে মানুষের আকাঙ্ক্ষা ধারণ করেন না -সদস্য সচিব আখতার 

আপডেট সময় ০৯:০৩:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫