সংবাদ শিরোনাম ::
অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয় কালিহাতীতে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

মুশফিকের অভাব পূরণ করা সহজ নয়

এবারের এশিয়া কাপে বাংলাদেশ দল বিদায় নিয়েছে শুরুতেই। সংযুক্ত আরব আমিরাত থেকে ব্যর্থ মিশন শেষে দেশে ফিরেই টি-টোয়েন্টি ফরম্যাটকে বিদায় বলেছেন উইকেটকিপার ব্যাটার মুশফিকুর রহিম। নিজের ফেসবুক পোস্টে তিনি অবসরের ঘোষণা দিয়ে জানান, টেস্ট-ওয়ানডেতে আরো মনোযোগ বাড়াতে এমন সিদ্ধান্ত তার।

মুশফিক দলে না থাকায় তার জায়গায় কে থাকবেন দলে? তার অভাবটা কে পূরণ করবেন-এমন প্রশ্ন এসেছে সামনে। জাতীয় দলের অন্যতম নির্বাচক হাবিবুল বাশার সুমনও মানছেন মুশফিকের অভাব এই মুহুর্তেই যে পূরণ করা সহজ হবে না।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আজ শনিবার গণমাধ্যমের কাছে হাবিবুল বাশার সুমন বলেন, ‘মুশফিকের গ্যাপটা বলেন বা অভাব সেটা পূরণ করা মোটেও সহজ হবে না। টি-টোয়েন্টি ফরম্যাট থেকে সে সরে গিয়েছে। অবশ্য সোহান ফিরে আসলে হয়তো জায়গাটা পরিপূর্ণ হবে।’

এশিয়া কাপে বাংলাদেশ দল এবার পূর্ণ শক্তি নিয়ে দুবাই যেতে পারেনি। দলের গুরুত্বপূর্ন কয়েকজন ক্রিকেটার ছিলেন ইনজুরিতে। অবশ্য টি-টোয়েন্টি বিশ্বকাপে ইনজুরি কাটিয়ে ক্রিকেটাররা ফিরলে দল আরো শক্তিশালী হবে বলে আশা হাবিবুল বাশার সুমনের।

তিনি বলছিলেন, ‘লিটন এই মুহুর্তে ভালো আছে। তাকে দেখে মনে হয় বেশ ভালো অবস্থায় আছে। ইয়াসির রাব্বি ফিটনেস পরীক্ষা দিয়েছে, সেখানে একটু কম স্কোর হলেও ভালো করেছে সে। এছাড়া হাসান মাহমুদ ফিট থাকলে দল আরো শক্তিশালী হবে, সাথে সোহান আছে।’

১২ সেপ্টেম্বর থেকে শুরু হবে টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরামের ক্লাস। তিন দিনের ক্যাম্পে, সেখানে ৩০ জনের মত ক্রিকেটারকে নিয়ে অনুশীলন করাবেন তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের

মুশফিকের অভাব পূরণ করা সহজ নয়

আপডেট সময় ০৯:০২:০১ পূর্বাহ্ন, শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২